মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার সময় ফেলে গেছে ৮৫ হাযার কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র, সামরিক যানবাহন ও সরঞ্জাম, যা এখন তালেবানদের দখলে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য জিম ব্যাঙ্কস বলেছেন, তালেবানের কাছে ৭৫ হাযার গাড়ি, ৬০ হাযার ছোট ও হালকা অস্ত্র এবং ২শ’ হেলিকপ্টার এবং বিমানসহ প্রায় ৮৫ হাযার কোটি ডলারের জিনিস আফগানিস্তানে ফেলে এসেছে মার্কিন বাহিনী। ব্যাঙ্কস বলেছেন যে, তার দাবীগুলো সঠিক। কারণ আফগানিস্তানে অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন তিনি। ওয়াশিংটনে এক বক্তৃতায় ব্যাঙ্কস বলেন, ‘প্রশাসনের গাফিলতির জন্যই এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বহু সংখ্যক ব্ল্যাক হক হেলিকপ্টার এখন তালেবানদের দখলে। পৃথিবীর ৮৫ শতাংশের বেশী দেশের হাতে যে সংখ্যায় এ বিশেষ হেলিকপ্টার আছে, তার থেকে বেশী আছে তালেবানের হাতে’। তিনি বলেন, ‘শরীরের বর্ম, নাইট-ভিশন গগলস এবং চিকিৎসা সামগ্রীর মতো সরঞ্জামও জব্দ করেছে তালেবানরা’। ফলে এখন তালেবানদের আর আগের মতো একে-৪৭ হাতে দেখা যাচ্ছে না। এখন তারা হামভি যান চালাচ্ছে এবং মার্কিন তৈরী এম ১৬ রাইফেল নিয়ে ঘুরছে।

আফগানিস্তানে আমেরিকা শুধু অস্ত্র দেওয়া নয়, আফগান বাহিনীর বিভিন্ন অংশকে অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণও দিয়েছে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে, এমন অনেক অস্ত্র আফগানিস্তানে রয়েছে, যেগুলিকে চালানোর ক্ষমতা তালেবানের নেই। যথাযথ প্রশিক্ষণ এবং অব্যাহত লজিস্টিক সাপোর্ট ছাড়া এই ধরনের অস্ত্র চালানো তাদের পক্ষে সম্ভব নয়।

কংগ্রেস সদস্য জিম ব্যাঙ্কস







আমেরিকার মুসলিম শাসিত প্রথম শহর হ্যামট্রামক
বিশ্বে প্রথমবারের মত চক্ষু প্রতিস্থাপন
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে ১৫ মাসে ১৫১ শিক্ষার্থীর আত্মহত্যা
সবচেয়ে উষ্ণতম দিনের নতুন রেকর্ড
হিফয প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশের ‘তাকরীম’
দেশে ১৬টি খাতে বছরে ৮ হাযার ৮২১ কোটি ৮০ লাখ টাকা ঘুষ দিতে হয় : টিআইবি
৬টি হ্যারিকেনসহ ১৯টি ঝড় আটলান্টিকে
৪০ দিনে কুরআনের হাফেয হ’ল কিশোর ছাদিক নূর আলম
সড়ক হয়ে উঠছে প্রাণঘাতী
ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারী চলছে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে
সারা দেশে চালু হচ্ছে সরকারী ফার্মেসী, স্বল্পমূল্যে মিলবে ২৫০ প্রকারের ঔষধ
কুমিল্লায় অসহায়দের ভরসা ‘মানবিক ঝুড়ি’
আরও
আরও
.