গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৪৮ শতাংশ হয়েছে, যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। এরপর গত জুনের মতো এত কম মূল্যস্ফীতি আর হয়নি। গত ৭ই জুলাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জুনের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে। বিবিএস বলছে, গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৭ শতাংশ।

মূল্যস্ফীতি এক ধরনের করের মতো। ধরুন, আপনার প্রতি মাসে আয়ের পুরোটাই সংসার চালাতে খরচ হয়ে যায়। কিন্তু হঠাৎ জিনিসপত্রের দাম বাড়লে এবং সে অনুযায়ী আপনার আয় না বাড়লে আপনাকে ধারদেনা করে সংসার চালাতে হবে কিংবা খাবার, কাপড়-চোপড়, যাতায়াতসহ বিভিন্ন খাতে কাট-ছাঁট করতে হবে। মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হ’লে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। প্রকৃত আয় কমে যায়। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফীকুল আলম জানিয়েছেন, ‘অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে’।







ভয়াবহ দুর্ভিক্ষের কবলে লাখ লাখ মানুষ (মানচিত্র থেকে মুছে যাচ্ছে দক্ষিণ সুদান)
এনজিও ঋণে রিকশাচালক লোকমানের আত্মহত্যা
আইসল্যান্ডবাসীর ২২ ঘন্টার ছিয়াম
মিয়ানমারে কোর্ট মার্শালে অভিযুক্ত তিন সেনা কর্মকর্তা
বিয়েতে মাকে দাওয়াত না দেওয়ায় চাকরী গেল ছেলের, চাকরী পেলেন মা
বসবাসযোগ্য শীর্ষ শহর ভিয়েনা
চীনে ভয়াবহ প্লেগে মৃত্যু! নতুন মহামারির আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারী
পাট গবেষণা ইন্সটিটিউটের সাফল্য (পাট থেকে তৈরী হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট)
যে গ্রামে গালি-গালাজ করলেই জরিমানা গুনতে হয়
স্মার্টফোন কিনতে সন্তান বিক্রি
প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং-এর মৃত্যু
দেশের ৮০ শতাংশ তরুণ ভোটারের অপসন্দ রাজনীতি
আরও
আরও
.