এক হয়ে চল, এক হয়ে বল, এক কাতারের বীর,

জামা‘আত বেঁধে তুলে ধরো আসমানে ঐ শির!

ছিন্ন-ভিন্ন থেকো না আর, ভেদাভেদ ভুলে যাও,

এক রজ্জুকে শক্ত করে দু’হাতে অাঁকড়ে নাও।

একা একা তুমি দুর্বল অতি, ঝড়ে নিভে যাবে বাতি,

জামা‘আত হ’ল অাঁধারের বুকে লক্ষ তারার সাথী।

বিন্দু বিন্দু সলিল মিলেই মহাসাগর জানি হয়,

একতাবদ্ধ মুমিন কখনো মানে না তো পরাজয়!

কাঁধে কাঁধ মেলাও, পায়ে পা মেলাও, এক হয়ে দাঁড়াও ভাই,

জামা‘আত গড়া ফরয বিধান, বিকল্প কোন নাই!

ভেঙে ফেল আজ ভেদাভেদের ঐ প্রাচীর-সীমানা যত,

জামা‘আত-ভুক্ত হৃদয়ে জাগুক দীপ্ত শপথ শত।

বিচ্ছিন্ন যে, শয়তানের সে খোরাক হবেই জানি,

রাসূলের এই অমিয় বচন, শাশ্বত মহাবাণী।

হাতে হাত রাখো, বুকে বুক বাঁধো, ভয়কে করো লয়,

জামা‘আতবদ্ধ জীবনেই আসে নিশ্চিত মহাজয়!

-আবূ রায়হান, নাটোর।








আরও
আরও
.