সামনে পেছনে যারা করে পরনিন্দা,
দুর্ভোগ তাদের নিশ্চিত হয়, না শরমিন্দা।
গুনে গুনে কুক্ষিগত করে বিপুল সম্পদ
তারও ধ্বংস অনিবার্য, হয় মহাবিপদ।
ভাবে সে, এ ধন-সম্পদ থাকবে চিরকাল
সুখ-স্বাচ্ছন্দ্যে থাকবে, খোলা তাদের কপাল;
কক্ষনো নয়! নিক্ষিপ্ত হবে সে হুতামায়,
চিরকাল সেথায় জ্বলবে সে অগ্নিশিখায়।
হুতামা কি? মানুষ জানে কি তার ঠিক অর্থ?
এটি আল্লাহর প্রজ্বলিত আগুনের গর্ত।
যা অবশ্য ভেদ করে অন্তরের অন্তঃস্থল,
করে ঘেরাও বয়ে আনে সকল অমঙ্গল।
উচ্চ স্তম্ভে তারা থাকবে বাধা অনন্তকাল
দুর্ভোগ পোহাবে শুধু এমন মন্দ কপাল।
-মুহাম্মাদ গিয়াছুদ্দীন, ঢাকা।