ভাঙা হাড় জোড়া লাগাতে ‘বোন-০২’ (Bone-02) নামক এক বিশেষ ধরনের আঠা উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। যার সাহায্যে মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই ভাঙা হাড় নিখুঁত ও দৃঢ়ভাবে জোড়া লাগানো সম্ভব। সাগরের তলদেশে পাথরের গায়ে ঝিনুকের শক্তভাবে আটকে থাকার প্রাকৃতিক ক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এই আঠা তৈরির অনুপ্রেরণা পেয়েছেন। এই আঠার সবচেয়ে বড় চমক হ’ল এটি মানবদেহে প্রাকৃতিকভাবেই শোষিত হয়ে যায়। ফলে প্রচলিত চিকিৎসার মতো বড় ছিদ্র করে স্টিলের প্লেট বা স্ক্রু বসানো এবং পরবর্তীতে তা অপসারণের জন্য রোগীকে দ্বিতীয়বার অস্ত্রোপচারের যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় না। ইতিমধ্যে দেড় শতাধিক রোগীর উপর সফলভাবে পরীক্ষিত জৈব-সামঞ্জস্যপূর্ণ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই উদ্ভাবনটি আগামী দিনে ধাতব ইমপ্ল্যান্টের এক নিরাপদ বিকল্প হিসাবে হাড়ের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞদের দৃঢ় বিশ্বাস।







ফেসবুকে সবচেয়ে বেশী সময় দিচ্ছেন বাংলাদেশীরা
ফলের বিশ্বে সফল বাংলাদেশ
বিনা দোষে ১৩ বছর কারাভোগ!
ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব (বিলুপ্তির পথে বহু প্রাণী)
যুক্তরাষ্ট্রে বর্ণ সম্পর্কের অবনতি
চীনে ক্লোনের মাধ্যমে জন্মলাভ করা ‘সুপার কাউ’ এক লাখ লিটার দুধ দেবে!
আবহাওয়ার ঝুঁকিতে দেশের প্রায় দুই কোটি শিশু
করোনা নিয়ে দুশ্চিন্তায় জার্মানীর মন্ত্রীর আত্মহত্যা
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
দেশে অর্ধেক দুর্নীতির জন্য রাজনীতিকরা দায়ী - -ওবায়দুল কাদের
মুহাম্মদ (ছাঃ)-এর অবমাননা মত প্রকাশের স্বাধীনতা নয় ইউরোপীয় মানবাধিকার আদালতের রায়
আরও
আরও
.