বিদ্যুৎচালিত এই গাড়িটি প্রায় শব্দহীন। অন্যদিকে, এর অভ্যন্তরীণ বায়ুচলাচল ব্যবস্থা এবং ফ্যান এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভেতরের তাপমাত্রা কখনোই ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়। শিগগিরই চালু হতে যাচ্ছে এমনই একটি পরিবেশবান্ধব পরিবহন ও দেশে উৎপাদিত প্রথম বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ ইকো ট্যাক্সি’। বাঘ মোটরসের মালিক কাজী জসীমুল ইসলাম জানান, উন্নত প্রযুক্তিতে তৈরি নিরাপদ এই গাড়ির দাম ৬ লাখ ২৫ হাযার টাকা। এর জন্য পৃথক একটি রাইড-শেয়ারিং অ্যাপ্লিকেশন চালু করার কথা চিন্তা করা হচ্ছে।

জসীমুল ইসলাম জানান, পরিবেশবান্ধব ডুয়াল পাওয়ার-ব্যাটারী এবং সৌরচালিত থ্রি-হুইলারটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের জন্য একটি আরামদায়ক বিকল্প হিসাবে তৈরি করা হয়েছে। গাড়িটিতে নিরাপত্তার জন্য যাত্রীর সিটের সাথে রাখা ‘প্যানিক বাটন’। এই বাটনে চাপ দিলে তৎক্ষণাৎ গাড়ির গতি ঘণ্টায় পাঁচ কিলোমিটারে নেমে আসবে।

এতে রয়েছে নিরাপত্তা ক্যামেরাও; যা একটি কেন্দ্রীয় সার্ভারে সমস্ত ভিডিও রেকর্ড ও সংরক্ষণ করবে। এছাড়া রয়েছে রিয়াল-টাইম জিপিএস ট্র্যাকিং সিস্টেম, ড্যাশবোর্ড মনিটরিং সিস্টেম, চুরি-বিরোধী প্রযুক্তি সহ আরো অনেক বৈশিষ্ট্য।

এছাড়া যাত্রীরা সবসময়ের জন্য পাবেন আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা। সাথে ফোন বা ল্যাপটপের ব্যাটারী শেষ হয়ে গেলে পাওয়া যাবে চার্জ দেওয়ার সুব্যবস্থা। আছে একটি ট্যাবলেটও, যা বিনোদন বা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা যাবে।

পরিবেশবান্ধব এই গাড়িটি লিথিয়াম-আয়ন ব্যাটারীতে চলবে, যা প্রায় সাত বছর স্থায়ী হয়। এছাড়া এর সাথে সংযুক্ত সোলার প্যানেল দিয়ে গাড়িটি দিনের বেলা ৪০ কি.মি. চলবে।

ট্যাক্সিগুলো চলতে খরচ হবে অনেক কম। প্রতি কিলোমিটারে গাড়িটি চলতে খরচ হ’তে পারে ১.৩৩ টাকারও কম। এছাড়া গাড়ির ৬০ ভোল্টের ব্যাটারী সম্পূর্ণ চার্জ হ’তে মাত্র ১৫ মিনিট সময় লাগবে।






পাটকাঠি থেকে বিস্ময়কর গ্রাফিন তৈরি : বাংলাদেশী বিজ্ঞানীর অভাবনীয় সাফল্য
পশ্চিমবঙ্গ ভেঙ্গে পৃথক উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্যের দাবী
আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব (বিলুপ্তির পথে বহু প্রাণী)
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
বন্যায় ৭৪ জনের প্রাণহানি, সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৬ হাযার কি.মি. সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
বন্দিশিবিরে ১০ লাখ মুসলমানকে আটকে রেখেছে চীন : যুক্তরাষ্ট্র
ইফতারের আগে না খেলে শাস্তি
ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার প্রয়োজন মাত্র ৩০ মিনিট
ছাত্রদের সঙ্গে একই হ’লে থাকার দাবীতে আন্দোলনে কলিকাতার ছাত্রীরা!
স্বদেশ-বিদেশ
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
ইরান-যুক্তরাষ্ট্র-ইস্রাঈল সংঘাতে ৪০ দিনের ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির পরিমাণ
আরও
আরও
.