নওদাপাড়া, রাজশাহী ১২-১৩ই ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার : অদ্য বাদ ফজর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর-পূর্ব পার্শ্বস্থ ভবনে ২দিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান এলাহী যহীর ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আসাদুল্লাহ। প্রশিক্ষণ শেষে উপস্থিত বক্তৃতা, কুইজ ও লিখিত পরীক্ষায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।






সংগঠন সংবাদ
ইবতেদায়ী ও জেডিসিতে বৃত্তি প্রাপ্তি
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
কেন্দ্রীয় দাঈর তাবলীগী সফর
কর্মী সম্মেলন ২০২৫ এর সকল প্রচারপত্রের ডিজাইন ও মিডিয়া সম্প্রচারের সকল তথ্য একত্রে
২১তম বার্ষিক সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
২৯তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন (রাজশাহী ২৮শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ বৃহস্পতি ও শুক্রবার :)
মৃত্যু সংবাদ
সোনামণি (১৭ই ডিসেম্বর’২৪ মঙ্গলবার, কালদিয়া, বাগেরহাট )
‘বাংলাদেশ আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’ গঠন
কুরআন মাজীদের হদর, মশক ও ছিফাত চর্চার বিশেষ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে কুরআনের বিধান মেনে চলুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.