কামারখন্দ, সিরাজগঞ্জ ৭ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কামারখন্দ উপযেলাধীন চক শাহবাজপুর আহলেহাদীছ জামে মসজিদে সিরাজগঞ্জ যেলা আল-‘আওন-এর উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ যেলা আল-‘আওন-এর সভাপতি সজীব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযা, সাধারণ সম্পাদক আব্দুল মতীন, আল-‘আওন-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল বাছীর, যেলা ‘আল-‘আওন’-এর অর্থ-সম্পাদক জামালুদ্দীন, দফতর সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ১৬ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং ১৬ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত হন।

নওদাপাড়া, রাজশাহী ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পশ্চিম পার্শ্বস্থ জামে মসজিদে ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘রক্তদানের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল-‘আওন-এর কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন আল-‘আওন-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক রাক্বীবুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ইবরাহীম, সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজমাল।

মহারাজপুর, গুরুদাসপুর, নাটোর ৫ই অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার গুরুদাসপুর উপযেলাধীন মহারাজপুর আহলেহাদীছ জামে মসজিদে নাটোর যেলা আল-‘আওন-এর উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ উপলক্ষে এক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওন-এর প্রচার সম্পাদক রাক্বীবুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির ও দফতর সম্পাদক আব্দুল বাছীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আল-‘আওন-এর সাধারণ সম্পাদক আল-আমীন, দফতর সম্পাদক ডা. ফারূক, যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন ও যুববিষয়ক সম্পাদক আফাযুদ্দীন প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ৬৬ জনের ব্লাড গ্রুপিং ও ৯৪ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত হন। উল্লেখ্য, ইতিপূর্বে প্রথম দফা ক্যাম্পিংয়ে ৫০ জনের ব্লাড গ্রুপিং ও ৭১ জন রক্তদাতা সদস্য সংগ্রহ করা হয়েছিল।






অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন
সংগঠন সংবাদ
মারকায সংবাদ (যাত্রীবাহী গাড়ী সমূহে ইফতার বিতরণ)
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সংগঠনকে মযবূত করুন! (যেলা সম্মেলন : গাইবান্ধা-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক তাবলীগী ইজতেমা
রামাযানে আল্লাহর পথে অধিকহারে সময় দিন! - -আমীরে জামা‘আত
আমীরে জামা‘আতের পাবনা সফর
মৃত্যু সংবাদ
মারকায সংবাদ
আহমাদ আব্দুল্লাহ ছাকিবের এম.এস (হাদীছ) ডিগ্রি অর্জন
আরও
আরও
.