২২শে ডিসেম্বর সোমবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বেলা ১১-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার শিক্ষক মিলনায়তনে ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোড’-এর ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২৫-এর আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়। ‘শিক্ষা বোর্ড’-এর সচিব জনাব শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর প্রধান পরিদর্শক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, মারকাযের শিক্ষক শাহীন রেযা ও রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা ডা. মনছূর আলী প্রমূখ। এ সময় শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে দেশের ৬টি জোন রাজশাহী, বরিশাল, রংপুর-দিনাজপুর, চট্টগ্রাম-কুমিল্লা, বগুড়া ও খুলনা-সাতক্ষীরা অঞ্চলের শিক্ষার্থীদের একযোগে ফলাফল প্রকাশ করা হয়। এ বছরে ৬টি জোনে ৪র্থ শ্রেণীতে ট্যালেনপুলে ২২, সাধারণ ২৩ এবং ৬ষ্ঠ শ্রেণীতে ট্যালেনপুলে ১৩, সাধারণ ১৪ জনসহ মোট ৭২ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককে মাসিক হিসাবে ১ বছরের জন্য নগদ অর্থ ও সনদ প্রদান করা হবে। উল্লেখ্য যে, গত ১৭ ও ১৮ই ডিসেম্বর সারাদেশে একযোগে দুই শিফটে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণীর এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।







বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ)
‘আত-তাহরীক অনলাইন টিভি’র দ্বি-বার্ষিক রিপোর্ট
আলোচনা সভা
মহিলাসংস্থা
ঈদ পুনর্মিলনী (প্রবাসী সংবাদ)
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হজ্জব্রত পালন
কর্মী সম্মেলন ২০২৪ এর সকল প্রচারপত্রের ডিজাইন ও মিডিয়া সম্প্রচারের সকল তথ্য একত্রে
ইমাম প্রশিক্ষণ
আলোচনা সভা
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
করোনায় মানবিক সহযোগিতা বিতরণ
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.