নওদাপাড়া, রাজশাহী ১৫ই জুলাই শুক্রবার : অদ্য সকাল ৯-টায় দারুল ইমারত মারকাযী জামে মসজিদে আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য বাছাই ২য় পর্ব অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে গত ২০শে মে’১৬ শুক্রবার বিভিন্ন যেলা থেকে আগত মোট ৬৭ জন শিল্পীর মধ্যে অনুষ্ঠিত প্রাথমিক বাছাইয়ে ২১ জন শিল্পী নির্বাচিত হয়। অতঃপর দ্বিতীয়বার বাছাইকালে উক্ত ২১ জনের মধ্য হ’তে ১৯ জন অংশগ্রহণ করে। এ পর্বে ৮ জন শিল্পী চূড়ান্তভাবে নির্বাচিত হয়। তারা হ’ল- ১. মীযানুর রহমান (জয়পুরহাট) ২. আব্দুল্লাহ আল-মামূন (সাতক্ষীরা) ৩. রোকনুয্যামান (সাতক্ষীরা) ৪. আব্দুন নূর (জয়পুরহাট) ৫. ইয়া‘কূব আলী (মেহেরপুর) ৬. রবীউল আউয়াল মা‘রূফ (রাজশাহী) ৭. আহমাদ আব্দুল্লাহ শাকের (মারকায, রাজশাহী) ৮. সাখাওয়াত হুসাইন (চাঁপাই নবাবগঞ্জ)।

অতঃপর দুপুর ১২-টায় দারুল ইমারতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে উপরোক্ত ৮ জনকে আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য মনোনীত করা হয় এবং ৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ ও ৩ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠিত হয়।

কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ : ১. অধ্যাপক দুররুল হুদা ২. অধ্যাপক আমীনুল ইসলাম ৩. ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ৪. মাওলানা জাহাঙ্গীর আলম ৫. মাওলানা আব্দুল মান্নান ৬. আবুল বাশার আব্দুল্লাহ।

কেন্দ্রীয় পরিচালনা পরিষদ : ১. মুহাম্মাদ আব্দুল হালীম (পরিচালক) ২. মুহাম্মাদ ছদরুল ইসলাম (সদস্য) ৩. আব্দুল্লাহ আল-মা‘রূফ (সদস্য)।






সোনামণি
মাসিক তাবলীগী ইজতেমা
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন : মেহেরপুর; যেলা সম্মেলন : গাইবান্ধা; যেলা সম্মেলন : নরসিংদী (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সভাপতি অধ্যাপক মোবারক আলীর মৃত্যু - .
মৃত্যু সংবাদ
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে (মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ)
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তির দাবীতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনা অনুষ্ঠানে ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.