নওদাপাড়া, রাজশাহী : গত ২-৮ জানুয়ারী ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়ের তত্ত্বাবধানে ও রাজশাহী সদর যেলার সহযোগিতায় রাজশাহী মহানগরীর নওদাপাড়া ও পার্শ্ববতী ভাড়ালীপাড়া, মহলদারপাড়া, ভুগরইল কালুর মোড়, শিহাবের মোড়, সন্তোষপুর প্রভৃতি এলাকায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, আন্দোলনের হিসাবরক্ষক নাজমুছ ছাকিব, আত-তাহরীক টিভির দায়িত্বশীল শরীফুল ইসলাম, রাশেদুল ইসলাম ও আব্দুল্লাহ আল-মা‘রূফ প্রমূখ শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন।

৯ই জানুয়ারী শুক্রবার রাজশাহী-পূর্ব : অদ্য বাদ আছর যেলার বাঘা, চারঘাট, পুঠিয়া, দূর্গাপুর ও বাগমারা উপযেলার বিভিন্ন স্থানে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে শীতবস্ত্র হিসাবে শীতার্তদের মধ্যে ২৯৪টি কম্বল বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক যিল্লুর রহমান ও সাবেক সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

১১ই জানুয়ারী রবিবার ভোলা : অদ্য বেলা ১১-টায় যেলা সদরের চকবাজারস্থ খালেক ম্যানশন-এর ৫ম তলায় যেলা ‘আন্দোলন’-এর অফিস উদ্বোধন ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় দাঈ মুহাম্মাদ রাকীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলার সদর থানাধীন বীর মুক্তিযোদ্ধা নূর-ই আলম ইসলামী কমপ্লেক্স-এর উপদেষ্টা হাফেয আব্দুল আলীম ও লালমোহন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয ইব্রাহীম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

১৪ জানুয়ারী বুধবার গাইবান্ধা-পশ্চিম : অদ্য সকাল সাড়ে ১১-টায় যেলার গোবিন্দগঞ্জ থানাধীন দারুস সুন্নাহ সালাফিইয়াহ মাদ্রাসায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন ও ‘সোনামণি’র সহ-পরিচালক নূরুল আলম প্রমুখ।

১৬ জানুয়ারী শুক্রবার মেহেরপুর : অদ্য বাদ আছর যেলার গাংনী থানাধীন সাহারবাটি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা ও ইয়াতীমখানায় যেলা ‘আন্দোলন’-এর সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তরীকুযযামান ও সাধারণ সম্পাদক আব্দুল বাকী মাস্টার প্রমুখ।

১৬ জানুয়ারী শুক্রবার নীলফামারী-পশ্চিম : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন মুন্সীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে শীতবস্ত্র হিসাবে শীতার্তদের মাঝে ৯৫টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাকীম মুস্তাফীযুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুছ ছামাদ ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।







প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী-এর মৃত্যু
গোলাম কিবরিয়ার মৃত্যু সংবাদ
প্রবাসী সংবাদ (সঊদী আরবের দাম্মাম শাখা কর্তৃক ওমরাহ সফর)
ইসলামী সম্মেলন
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন
মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ
হকের পথ কুসুমাস্তীর্ণ নয় (যেলা সম্মেলন : রাজশাহী-2025) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন : গাযীপুর-দক্ষিণ; জয়পুরহাট
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মারকায সংবাদ (কুল্লিয়া-র ক্লাস শুরু)
আরও
আরও
.