জেগে ওঠার সময় এখন ঘুমাবার সময় নয়,

জেগে ওঠো হুংকার দিয়ে হে মুজাহিদ দুর্জয়!

মানবতা আজ বড় অসহায় খুঁজে ফেরে শুধু ঠাঁই,

এক চিলতে সুখ-শান্তি কোথাও যে আজ নাই।

দ্বীন-ধর্মের বড় দুর্দিন ভেজালের ছড়াছড়ি,

ভেজালকে আজ মুসলমানেরা আছে যে আঁকড়ে ধরি।

রাস্তা ভুলে গোমরাহীতে মানুষ হারায় পথ,

ভুলেছে রবের মহান বিধান আমল ও ইবাদত।

সমাজের নিকষ আঁধার নাশিতে হে মুজাহিদ ভাই,

এসো ছুটে আজ দৃঢ় পদে, ডাকছি মোরা সবাই।

যত যুলুমাত, অন্যায়-অসত্য করো সব মিসমার,

হে মুজাহিদ, রবের বান্দা, চিরসৈনিক দুর্বার!

অহি-র বিধান কায়েম করে তোল তাকবীর-রব,

চারিদিকে ফের ফিরে আসুক বিজয়ের উৎসব।

-মুহাম্মাদ সিরাজুদ্দীন

শৌলমারী, জলঢাকা, নীলফামারী।







আরও
আরও
.