উত্তর : অবশ্যই। এতে কেবল ছওয়াব প্রাপ্তিই নয় বরং ঋণগ্রস্তকে ছাড় দিলে জান্নাত লাভের কারণ হবে। আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘কোন ব্যক্তি যদি কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় বা তার নিকট পাওনা মাফ করে দেয়, আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় তাকে ছায়া দিবেন। যে দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না’ (তিরমিযী হা/১৩০৬; ছহীহুত তারগীব হা/৯০৯)। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘একজন মানুষ পুরো জীবন কোন নেক কাজ করেনি। তবে সে লোকদের ঋণ দিত। সে তার প্রতিনিধি বা দূতকে পাঠাত এবং বলত, যা সহজ, তাই গ্রহণ কর, আর যা কঠিন, তা ছেড়ে দাও এবং ক্ষমা কর। হয়ত আল্লাহ আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন। যখন সেই লোকটি মারা গেল, আল্লাহ তা‘আলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনও কোন নেক কাজ করেছ? সে বলল, না। কেবল আমার এক চাকর ছিল। আমি লোকদের ঋণ দিতাম। যখন তাকে ঋণ আদায় করার জন্য পাঠাতাম তখন তাকে বলতাম, যা সহজ, তা নাও, আর যা কঠিন, তা ছেড়ে দাও এবং ক্ষমা কর, হয়ত আল্লাহ আমাদের প্রতি ক্ষমা করবেন। তার কথা শুনে আল্লাহ তা‘আলা বলবেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি’ (নাসাঈ হা/৪৬৯৪; ছহীহুত তারগীব হা/৯০৫)।

প্রশ্নকারী : যাকির হোসাইন, গাইবান্ধা।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৫/৩৭৫) : জনৈক আলেম বলেন, প্রস্রাব করার পর ঢিলা-কুলুখ নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে, কাশি দিতে হবে। কেননা প্রস্রাব আটকে থাকে। এরূপ না করলে ছালাত শুদ্ধ হবে না। এই দাবীর শারঈ ভিত্তি চানতে চাই?
প্রশ্ন (২৭/৩৪৭) : খালেছ তওবা দ্বারা কবীরা গোনাহ মাফ হয় কি? যেনা, চুরি ইত্যাদি অপরাধের ক্ষেত্রে হদের শাস্তি গ্রহণ করা তওবা কবুল হওয়ার জন্য শর্ত কি? অমুসলিম বা ইসলামী বিধান জারি নেই সেসব দেশে এ শাস্তি গ্রহণ করার উপায় কি?
প্রশ্ন (৩/৩৬৩) : ওশর কিভাবে বের করতে হবে? উৎপাদন খরচ ও কর্মচারীদের মজুরী দেওয়ার পর অবশিষ্ট ফসল দ্বারা নাকি তাদের মজুরী দেওয়ার পূর্বে মোট ফসল থেকে?
প্রশ্ন (৮/২০৮) : চোখ-মুখ ঢেকে ছালাত আদায়ে কোন বাধা আছে কি? - -আব্দুল করীম, ঝিনাইদহ।
প্রশ্ন (১৬/২৫৬) : মুক্তাদী ছালাতের মধ্যে কোন সূরা, দো‘আ কিংবা কোন কিছু সরবে বলতে পারবে কি?
প্রশ্ন (১৪/৩৩৪) আল্লাহর বাণী ‘কেবল আলেমগণই আল্লাহকে ভয় করেন’। এখানে আলেম দ্বারা উদ্দেশ্য কি? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২০/৩৪০) : স্বর্ণ ও নগদ টাকা থাকলে কিভাবে যাকাতের হিসাব করব?
প্রশ্ন (২৪/২২৪) : স্বাস্থ্যবীমা করার ব্যাপারে ইসলামের বিধান কি?
প্রশ্ন (৮/২৮৮) : কোন প্রয়োজন পূরণার্থে জালালী খতম আমাদের এলাকায় ব্যাপকভাবে প্রচলিত। ইমামগণকে এজন্য যথেষ্ট পরিমাণ অর্থও প্রদান করা হয়। শরী‘আতে এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : সরকারী তদন্ত দলের সংশ্লিষ্ট সদস্যরা কোন প্রতিষ্ঠানের আর্থিক তদন্তে গিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপ্যায়ন বা উপহার গ্রহণ করতে পারবেন কি?
প্রশ্ন (২৯/১৪৯) : একই ইমাম একাধিক তারাবীহর জামা‘আতে ইমামতি করতে পারেন কি?
প্রশ্ন (৩২/১৯২) : এক ভাই ক্রিকেটে জুয়া খেলতো। পরে হেদায়াত পেয়ে তা ছেড়ে দেয়। এক্ষণে জুয়ার মাধ্যমে যেসব মানুষের টাকা অবৈধভাবে নিয়েছে তা তাকে ফেরত দিতে হবে কি? এটা না করলে সে হক নষ্টের অপরাধে গোনাহগার হবে কি?
আরও
আরও
.