উত্তর : ফরয ছালাতে এরূপ করার হাদীছ রয়েছে। যেমন মু‘আয (রাঃ) করতেন (বুখারী হা/৭০১)। নফল ছালাতের ক্ষেত্রে এরূপ কোন দলীল পাওয়া যায় না। ইমাম অন্যত্র পুনরায় তারাবীহ পড়ালে তার রাক‘আতের সংখ্যাসীমা থাকবে না। অতএব তারাবীহর ইমামতি পৃথক ব্যক্তি করবেন, যদিও সেটা স্রেফ সূরা ফাতিহা ও সূরা ইখলাছ দিয়ে হয়। কেননা একই সূরা প্রতি রাক‘আতে বার বার পড়ায় কোন বাধা নেই (বুখারী হা/৫০১৫; আলোচনা দ্রঃ তাফসীরুল কুরআন সূরা ইখলাছ পৃঃ ৫৪৩)।






প্রশ্ন (২৩/৩৮৩) : বিবাহের সময় স্বর্ণ দিয়ে মোহরানা সম্পূর্ণ পরিশোধ করার কথা ছিল। কিন্তু কয়েক বছর পর বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন স্বর্ণের পরিবর্তে টাকা দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : ফরয গোসল দেরিতে করা যাবে কি? তথা উক্ত অবস্থায় পুরো রাত্রি অতিবাহিত করে ফজরের ছালাতের পূর্বে গোসল করলে গুনাহ হবে কি?
প্রশ্ন (২১/৩৪১) : নারীদের জন্য দাওয়াতী কাজের বিধান কি? তারা ঘরের বাইরে শিক্ষা বা দাওয়াতী কাজে যেতে পারবে কি?
প্রশ্ন (৩৪/৪৭৪) : জুম‘আর খুৎবায় ইমাম ছাহেব বিদ‘আতপূর্ণ কথা বলেন। একারণে ইচ্ছাকৃতভাবে দেরী করা যাবে কি? - -আব্দুর রকীব, ঝিনাইদহ।
প্রশ্ন (৪/৪৪৪) : কবর খননের সময় প্রথম কোদালের মাটি মৃত ব্যক্তির ডান বা বাম পাশে রাখার কোন শারঈ বিধান আছে কি? কবর খননের সময় যদি পূর্বের কোন কবরের হাড় পাওয়া যায়, তাহ’লে সেগুলো কি করতে হবে?
প্রশ্ন (৩০/১৯০) : অবাধ্যতা ও মন্দ আচরণের কারণে স্ত্রীকে প্রহার করা যাবে কি? - -মামূনশিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৭/৩৮৭) : পাখির গোশত ভক্ষণের ক্ষেত্রে শরী‘আতের নির্দেশনা কি? কোয়েল পাখির গোশত বা ডিম খাওয়া শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (২৭/৩০৭) : কিছুদিন আগে আমি একজনের নিকট থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম। পরবর্তীতে তা পরিশোধ করার সময় ঐ ব্যক্তি ফেরত নিতে অস্বীকৃতি জানায়। উক্ত টাকা কি আমি ভোগ করতে পারব, না দান করে দিতে হবে?
প্রশ্ন (২১/৪২১) : ডাচ-বাংলা ও অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট হয়ে উক্ত ব্যাংকগুলিতে কারো একাউন্ট খুলে দিলে যে মজুরী পাওয়া যায় তা বৈধ হবে কি? উল্লেখ্য ঐ একাউণ্টে সূদ জমা হয়।
প্রশ্ন (৩৭/৩৫৭) : রাস্তার ডান দিক দিয়ে চলতে হবে। বাম দিক দিয়ে চললে পাপ হবে। শরী‘আতে এরূপ কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (১/২৮১) : শূকরের গোবর সার হিসাবে ব্যবহার করা যাবে কি? এ থেকে উৎপাদিত শাক-সবজি খাওয়ার হুকুম জানতে চাই।
প্রশ্ন (৩৭/৪৭৭): আমি একজন পুলিশ সদস্য। এ সংস্থার নিয়ম অনুযায়ী বড় অফিসারকে দেখলে দাঁড়িয়ে সম্মান করতে হয়। নতুবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাই বাধ্য হয়ে আমাকেও দাঁড়িয়ে সম্মান করতে হয়। প্রায় ৩৬/৩৭ বছর যাবৎ এভাবে আমি অন্যায় কর্মে সহায়তা করে যাচ্ছি। এমতাবস্থায় এ চাকুরী করা আমার জন্য জায়েয হবে কি?
আরও
আরও
.