উত্তর : উৎপাদনের খরচ ধর্তব্য নয় (ইবনু কুদামাহ, মুগনী ৩/১৮; ইবনুল হুমাম, ফাৎহুল ক্বাদীর ২/২৫০; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/৫১; বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ১৫/৭৫)। মালিকানায় যে ফসল পাবে তা নিছাব পরিমাণ হ’লে তাতে ওশর দিতে হবে। এক্ষত্রে শারঈ মূলনীতি হ’ল বৃষ্টির পানিতে উৎপাদন হ’লে দশভাগের একভাগ এবং সেচের পানিতে উৎপাদন হ’লে বিশ ভাগের একভাগ ওশর দিতে হবে (বুখারী হা/১৪৮৩; মিশকাত হা/১৭৯৭)। আর ওশর ফরয হওয়ার জন্য শর্ত হ’ল ফসল পাঁচ ওয়াসাক বা তিনশ ছা‘ হ’তে হবে যা আনুমানিক ১৮ মন ৩০ কেজি (বুখারী হা/১৪৪৭; মিশকাত হা/১৭৯৪)।

উল্লেখ্য যে, শস্য সংগ্রহকারীদের মজুরী, সার প্রদানের খরচ কিংবা ঋণ ইত্যাদি উৎপাদনের খরচসমূহ বাদ দিয়ে হিসাব হবে না। কেননা এসব খরচ যেমন সেচ ইত্যাদির কারণেই যাকাতের পরিমাণ এক-দশমাংশ থেকে কমিয়ে ২০ ভাগের একভাগ নির্ধারণ করা হয়েছে (বায়হাক্বী, সুনানুল কুবরা হা/৭৬০৮; ইবনু আবী শায়বাহ হা/১০০৯৬; মা‘রিফাতুস সুনান হা/৮৩২৯-৩০)। সুতরাং উৎপাদিত ফসলের পুরোটা থেকেই নির্ধারিত অংশ যাকাত প্রদান করতে হবে।

প্রশ্নকারী : এরশাদ আলী, ধনেশ্বর, আত্রাই, নওগাঁ।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৯/৪৪৯) : ডিশ লাইনের ব্যবসা করা জায়েয হবে কি? - -তাওছীকুল ইসলাম, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্নঃ (৯/২৮৯) : অন্যের জন্য কিভাবে দো‘আ করতে হবে?
প্রশ্ন (৪/২০৪) :জিন-শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য কুরআন বুকে জড়িয়ে রেখে ঘুমানো যাবে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : হাদীছে আছে ‘বিবাহ করলে দ্বীনের অর্ধেক পূরণ হয়, বাকীগুলির বিষয়ে সে যেন আল্লাহকে ভয় করে’। এক্ষণে কেউ বিবাহ না করলে কি দ্বীনের অর্ধেক পূরণ না করার কারণে জাহান্নামে যাবে? অথচ আমি ছালাত, ছিয়াম, হজ্জ যাকাত ও অন্যান্য সৎকর্মসমূহ সম্পাদন করি। ছহীহ হাদীছের আলোক জানিয়ে বাধিত করবেন। - -আজমাঈন, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১২/১২) : আমি একটি মসজিদের বেতনভুক মুওয়াযযিন। কিন্ত কর্মব্যস্ততার কারণে যোহর ও আছরের ছালাতে আযান দিতে পারি না। এজন্য আমি দায়ী হব কি? - -রফীকুল ইসলামবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৭৪) : মালয়েশিয়ায় সাপ্তাহিক ছুটি রবিবার হওয়ায় এখানে শুক্রবারেও ডিউটি করতে হয়। ফলে জুম‘আর ছালাতে যাওয়া সম্ভব হয় না। অফিসের কোন স্থানে বা বাসায় জুম‘আ আদায়ের কোন বিধান আছে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : ইউরোপ-আমেরিকার অনেক এলাকায় নাগালের মধ্যে গরীব মানুষ পাওয়া কঠিন হয়ে যায়। আর পেলেও চাউল দিয়ে ফিৎরা আদায় করে তা বণ্টন করা অতীব কষ্টকর। সেক্ষেত্রে টাকা দিয়ে ফেৎরা আদায় করলে কি জায়েয হবে? - -আজমাল হোসাইন, সাকাস্ত্তয়ান, কানাডা।
প্রশ্ন (২২/১০২) : ঔষধ খাওয়ার সময় পাঠ করার জন্য নির্দিষ্ট কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (২০/৩৪০) : সমুদ্রের হিংস্র হাঙ্গর, শুশুক ইত্যাদি খাওয়া জায়েয কি?
প্রশ্ন (৩১/৩৯১) : একজন হোমিও চিকিৎসক হিসাবে নারী-পুরুষ উভয়ের চিকিৎসা করে থাকি। এক্ষেত্রে নারীদের সাথে সরাসরি সাক্ষাৎ ও তাদের অনেক গোপন কথা শ্রবণ করতে হয়। এটা আমার জন্য জায়েয হবে কি? - -শামসুযযোহারাজপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (৩১/৭১) : স্বামীর উপর অভিযোগ এনে স্ত্রী তার স্বামীকে বিছানা থেকে পৃথক করে দিয়েছে। শরী‘আত অনুযায়ী স্ত্রী কি এরূপ করতে পারে? এক্ষেত্রে স্বামীর করণীয় কী?
প্রশ্ন (২৪/১০৪) : শিরকী আক্বীদা ও আমলে লিপ্ত পিতা-মাতার যুবতী কন্যা ছহীহ আক্বীদা-আমল গ্রহণ করার পর আহলেহাদীছ পরিবারে বিবাহের ব্যাপারে পিতা-মাতার অমতের কারণে তাদের উপেক্ষা করে অন্য কোন নিকটাত্মীয়ের অভিভাবকত্বে বিবাহ করতে পারবে কি?
আরও
আরও
.