উত্তর : স্বাস্থ্যবীমা হ’ল একটি চুক্তি যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করে এবং ভবিষ্যতে অসুস্থতা বা চিকিৎসা খরচের সময় সেই বীমা কোম্পানী ক্ষতিপূরণ দেয়। মূলত বীমার ধারণাটাই ইসলামী অর্থনীতির বিরোধী এবং পুঁজিবাদী অর্থনীতির অনুসঙ্গ। ইসলামী শরী‘আতে ব্যবসা-বাণিজ্য মাত্র দু’ধরনের- (১) মুশারাকা- অংশীদারী ব্যবসা (আবুদাঊদ, ইরওয়া হা/১৪৬৮)। (২) মুযারাবা- এক জনের অর্থ এবং অপর জনের শ্রম। লাভ চুক্তি অনুযায়ী বণ্টিত হবে (মুওয়াত্ত্বা, ইরওয়া হা/১৪৭০)। বর্তমান যুগে অনেক প্রতারণাপূর্ণ বীমা ও ব্যবসা বেরিয়েছে যা থেকে বেঁচে থাকা মুমিনের কর্তব্য। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়’ (মুসলিম, মিশকাত হা/২৮৬০)। তিনি বলেন, ‘তুমি সন্দেহযুক্ত বিষয় থেকে নিঃসন্দেহের দিকে ধাবিত হও’ (তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/২৭৭৩)। তিনি বলেন, ‘যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় সমূহে পতিত হ’ল, সে হারামে পতিত হ’ল’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৭৬২)। প্রচলিত ইসলামী বীমা সমূহ স্পষ্টভাবে হালাল নয়, বরং সন্দেহ যুক্ত। তাই এ থেকে বেঁচে থাকাই কর্তব্য।

প্রশ্নকারী : রফীকুল ইসলাম, লালপুর, নাটোর।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৩/১২৩) : ওমর (রাঃ) বলেন, ‘যদি ফোরাত নদীর কূলে একটি ভেড়ার বাচ্চাও হারানো অবস্থায় মারা যায়, তাতে আমি ভীত হই যে, সেজন্য আমাকে ক্বিয়ামতের দিন জিজ্ঞাসিত হ’তে হবে’- এ মর্মে বর্ণিত আছারটির বিশুদ্ধতা জানতে চাই? - -আব্দুর রহমান, মনোহরদী, নরসিংদী।
প্রশ্ন (১৪/১৩৪) : আল্লাহ তা‘আলার গুণবাচক নাম কি ৯৯টি নাকি আরও বেশী?
প্রশ্ন (৩৫/৪৭৫) : আমি পেয়ারার ব্যবসা করি। পেয়ারামাখা সুস্বাদু করতে স্যাকারিন মিশ্রিত সরিষাবাটা দিতে হয়। এক্ষণে স্যাকারিন মিশ্রিত সরিষাবাটা দিয়ে পেয়ারা বিক্রয় করা জায়েয হচ্ছে কি?
প্রশ্ন (২৩/৩৪৩) : যিলহজ্জ মাসের চাঁদ উঠার পর সিজার বা অপারেশন করে শরীরের কোন অঙ্গ কেটে ফেলা যাবে কি?
প্রশ্ন (১/৮১): সিজদারত অবস্থায় দুই হাতের কনুই ও নিতম্ব মাটিতে বিছিয়ে দিয়ে ছালাত আদায় করলে ছালাত হবে কি? ছহীহ দলীল জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৭/১৪৭): শাদ্দাদ সম্পর্কে সমাজে বহু ঘটনা ছড়িয়ে আছে। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৮/২৯৮) : আমার এক বছরের একটি কন্যা সন্তান মারা গেছে। ইতিপূর্বে তার আক্বীক্বা দেওয়া হয়নি। এখন তার আক্বীক্বা দিলে পিতা-মাতার উপকারে আসবে কি? - -হালীমা আখতার, টঙ্গী, গাজীপুর, ঢাকা।
প্রশ্ন (২২/১৮২) : বর্তমানে বেশী লাভের উদ্দেশ্যে আখের গুড়ে ব্যাপকভাবে চিনি মিশানো হচ্ছে। অন্যদিকে পিওর গুড় বানাতে গেলে বাজারে টেকা সম্ভব হচ্ছে না। এক্ষণে বাধ্যগত অবস্থায় কিছুটা চিনি মিশানো যাবে কি? - -আতাউর রহমান, নওগাঁ।
প্রশ্ন (৪০/১২০) : নানা অসুবিধার কারণে তাহাজ্জুদের ছালাত নিয়মিতভাবে আদায় করা সম্ভব হয় না। এভাবে অনিয়মিত হলে গুনাহ হবে কি?
প্রশ্ন (১৪/২৯৪) : যদি কেউ একটি মৃত সুন্নাত জীবিত করে তাহ’’ল সে ৫০ জন শহীদের সমান ছওয়াব পাবে। একথা সঠিক কি? এক্ষণে শহীদ বলতে কোন ধরনের শহীদকে বুঝানো হয়েছে?
প্রশ্ন (২৩/৩৪৩) : কুরআন মজীদের ১ থেকে ৩০ পারা পর্যন্ত ধারাবাহিকভাবে কে সাজিয়ে দিয়েছেন?
প্রশ্ন (৩৬/১৯৬) : জুম‘আতুল বিদা‘ কাকে বলে? এর ফযীলত কি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
আরও
আরও
.