উত্তর : আল্লাহর বান্দাগণের মধ্যে কেবল আলেমগণই আল্লাহকে ভয় করেন (ফাতির ২৮)। এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, আলেম যিনি আল্লাহর সাথে কাউকে শরীক করেন না। আল্লাহ্কৃত হালালকে হালাল মনে করেন এবং হারামকে হারাম মনে করেন। তার আদেশ যথাযথভাবে পালন করেন। আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখেন এবং বিশ্বাস রাখেন যে তার আমলের হিসাব হবে’ (ইবনু কাছীর)। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, বেশী হাদীছ জানার নাম ইলম নয়। বরং বেশী আল্লাহভীরুতাই হ’ল ইলম (ইবনু কাছীর)। কা‘ব বিন মালেক (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, যে ব্যক্তি ইলম শিখে এজন্য যে, তার দ্বারা সে আলেমদের সাথে বিতর্ক করবে ও মূর্খদের সঙ্গে ঝগড়া করবে কিংবা মানুষকে তার দিকে আকৃষ্ট করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন (তিরমিযী হা/৩১৩৮, মিশকাত হা/২২৫)। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল (ছাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে, যার দ্বারা আল্লাহর সন্তোষ লাভ করা যায়, অথচ সে কেবল দুনিয়া হাছিলের উদ্দেশ্যে শিক্ষা করে, সে ক্বিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও পাবে না’ (আবুদাঊদ, ইবনু মাজাহ, মিশকাত হা/২২৭)। অতএব উপরোক্ত নষ্ট স্বভাবের ও কপট উদ্দেশ্য থেকে মুক্ত প্রকৃত আল্লাহভীরু আলেমগণই কেবল উক্ত আয়াতে বর্ণিত আলেমগণের অন্তর্ভুক্ত। উল্লেখ্য যে, আলেম ও জাহিল প্রত্যেক মুমিনই আল্লাহভীরু হ’তে পারেন। কিন্তু আলেমদের আল্লাহভীতি হয় জেনেশুনে। তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার সৃষ্টিতত্ত্ব সম্পর্কে অধিক জ্ঞান রাখেন। ফলে যিনি যত বেশী জ্ঞানী তাঁর তাক্বওয়ার গভীরতা তত বেশী হয়। এদিক দিয়ে আলেমগণের মর্যাদার স্তরে কম বেশী হয়। আল্লাহ সর্বাধিক অবগত।






প্রশ্ন (২২/২৬২) : সূরা ফাতিহায় প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - -মাবরূর মোর্শেদ, চাটমোহর, পাবনা।
প্রশ্ন (৪০/৪০) : ছালাতের জামা‘আতে মুছল্লীরা পরস্পর পায়ের কনিষ্ঠা আঙ্গুলের সাথে কনিষ্ঠা আঙ্গুল মিলাবে, না গোড়ালীর সাথে গোড়ালী মিলাবে? মাসবূক মুছল্লীগণ পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে না পৃথক পৃথক দাঁড়াবে?
প্রশ্ন (১৫/৪১৫) : ইমাম ও মুছল্লী একই কাতারে ছালাত আদায় করলে ছালাতের কোন ক্ষতি হবে কী? যদি হয় তবে ইমাম সামনে যাবে, না মুক্তাদী পিছনে যাবে? - -এম.এম. বিল্লাহ, রাজশাহী।
প্রশ্ন (১৮/৪১৮) : জনৈক আলেম বলেন, মাটি পুড়িয়ে ইট প্রস্ত্তত করা হয়। তাই ইটের ভাটার ব্যবসা করা হারাম। একথা কি ঠিক?
প্রশ্ন (৩০/১৯০) : ‘হা-মীম’ ‘ইয়াসীন’ নাম রাখা কি শরী‘আত সম্মত? ইসলামে নাম রাখার মূলনীতি কী?
প্রশ্ন (২৮/৩৮৮) : কোন মেয়ে যদি হিন্দু থেকে মুসলমান হয় তার বিবাহের ক্ষেত্রে অলী কে হবেন? এলাকার মুরববী, কোন আলেম বা সমাজনেতা অলী হ’তে পারবেন কি?
প্রশ্ন (১/৩২১) : তরকারীর লবণ চেখে স্বাদ পরীক্ষা করে দেখলে ছিয়াম ভঙ্গ হয়ে যাবে কী?
প্রশ্ন (২/১২২) : পিতা-মাতার এক ছেলে ও দুই মেয়ে। ছেলে পিতা-মাতার জীবদ্দশায় এক পুত্র সন্তান রেখে মারা যায়। এরপর সেই পুত্র সন্তানও দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যায়। বর্তমানে জীবিত আছে ব্যক্তির দুই মেয়ে ও নাতির স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। এক্ষণে পিতা-মাতার সম্পত্তিতে দুই মেয়ে ও নাতির ছেলে ও মেয়েরা কতটুকু সম্পদ পাবে?
প্রশ্ন (১২/৩৭২) : দিনের বেলায় স্বপ্নদোষ হ’লে ছিয়ামের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : টিভি, রেডিও বা মোবাইলে সিজদার আয়াত শ্রবণ করলে সিজদা করা যরূরী হবে কি?
প্রশ্ন (৩/১২৩) : আমাদের মসজিদের ইমাম জুম‘আ ব্যতীত কোন ছালাত আদায় করে না এবং সিগারেট-জর্দা-গুল ব্যবহার করে। তাকে সরিয়ে দেওয়াও সম্ভব নয়। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (১৯/৪৫৯) : ‘আমরা সত্বর তোমার উপর নাযিল করব ভারী কিছু বিষয়’-আয়াতটির ব্যাখ্যা কি? অনেকে এ আয়াত দ্বারা ইক্বামতে দ্বীন বুঝাতে চান। এটা সঠিক কি?
আরও
আরও
.