পবিত্র রামাযান মাস উপলক্ষে বিভিন্ন দেশের ৫৮৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মুহাম্মাদ বিন রশীদ আল-মাখতূম। দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ঈসা আল-হুমায়ূন বলেন, এসব বন্দিরা যাতে নতুন করে আবার তাদের পরিবারের সঙ্গে সুন্দর জীবন শুরু করতে পারে সেজন্যই দুবাই শাসক এ নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে বন্দিদের মুক্তি দিতে আইনী প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া দুবাইতে রামাযান মাস উপলক্ষে দেশটির পণ্যবাজারে বিশাল মূল্যছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। সেইসঙ্গে পবিত্র রামাযান মাসে কেউ যাতে ভিক্ষাবৃত্তির নামে ব্যবসা করতে না পারে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।






বৃষ্টির জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত
ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা হামাস ও ফাতাহর
মদীনার গবেষকরা করোনা চিকিৎসায় সফল!
মুসলিম জাহান
ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
মারা গেলেন কম্পিউটারে আরবী ভাষা অন্তর্ভুক্তকারী শায়েখ মুহাম্মাদ আশ-শারিখ
রোহিঙ্গাদেরকে নিজেদের ভাই-বোনের মতোই মনে করে আচেহবাসীরা
অতিক্ষুদ্র করোনা ভাইরাসের বিশাল শক্তি দেখে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা
মসজিদে গুলি ছোঁড়ার পর পাল্টে গেল এক মার্কিন সেনার জীবন
মুসলিম জাহান
১০ ভারতীয়ের প্রাণ রক্ষা করলেন এক পাকিস্তানী
মুসলিম জাহান
আরও
আরও
.