১. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘আল-আমীন ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা, কানাডা প্রবাসী জনাব রূহুল আমীন (৬৫) গত ২৮শে এপ্রিল সকাল ৬-টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। ঐদিন সকাল ১০টায় মাদারটেক পশ্চিম নদীপাড়া আল-আবরার টাওয়ারের বেজমেন্টে তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। অতঃপর বাদ আছর নিজ যেলা লক্ষীপুরে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের সাবেক ইমাম আনীসুর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় ঢাকা দক্ষিণ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ‘আহলেহাদীছ’ হওয়ার পর থেকেই তিনি ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর একজন একনিষ্ঠ শুভাকাঙ্খী ও সহযোগী হিসাবে কাজ করে গেছেন এবং আমৃত্যু নিজের প্রতিষ্ঠিত ‘আল-আমীন ফাউন্ডেশনে’র মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

২. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গোপালগঞ্জ যেলার সাবেক সাধারণ সম্পাদক ও যেলার কোটালীপাড়া থানাধীন বহলতলী আহলেহাদীছ জামে মসজিদের সভাপতি ইব্রাহীম শিকদার (৯৬) গত ১৪ই এপ্রিল রোজ মঙ্গলবার রাত ৯-টা ২০মিনিটে বার্ধক্যজনিত কারণে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল­­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন বাদ যোহর বহলতলী হাইস্কুল ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বহলতলী আহলেহাদীছ জামে মসজিদের খতীব হাফেয লায়েকুযযামান শিকদার। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইদ্রীস আলী, অর্থ সম্পাদক যায়েদুর রশীদসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

৩. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগেরহাট যেলার সাবেক সভাপতি সরদার আশরাফ হোসাইন (৮০) গত ২৫শে এপ্রিল রোজ শনিবার দুপুর আড়াইটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন বাদ মাগরিব যেলা শহরের বাসাবাটি দড়াটানা ব্রীজের নিচে তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। । অতঃপর রাত ৯-টায় তার নিজ গ্রাম যেলার সদর থানাধীন রঘুনাথপুর ঈদগাহ ময়দানে ২য় জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা যুবায়ের ঢালী। জানাযা শেষে তাকে সামাজিক গোরস্থানে দাফন করা। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমূদসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

[আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক।]







আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
আমরা এক সাহসী মুরববীকে হারালাম - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি
প্রবাসী সংবাদ
মাসিক তাবলীগী ইজতেমা
ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনা রুখে দিন! - -আমীরে জামা‘আত
ঈদুল ফিৎর পরবর্তী দাওয়াতী সফরে আমীরে জামা‘আত
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
আল-‘আওন (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
সিরাজগঞ্জের পুলিশ সুপারের সাথে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের মতবিনিময়
যাবতীয় ভীতি ও বাধাকে পদদলিত করে সামনে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : দিনাজপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি প্রশিক্ষণ
আরও
আরও
.