ব্রিটিশ টেলিভিশন আইটিভির ‘ব্রেকিং র‍¨vঙ্কস: ইনসাইড ইস্রাঈলস ওয়ার’ প্রামাণ্যচিত্রে খোদ ইস্রাঈলী সেনারাই গাযায় যুদ্ধের ভয়াবহ ও অনৈতিক চিত্র তুলে ধরেছেন। তারা স্বীকার করেছেন যে, সেখানে একটি নিয়ন্ত্রণহীন যুদ্ধ পরিস্থিতি ও নৈতিকতার পতন ঘটেছে। যেখানে অফিসারদের খেয়ালখুশি মতো বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে। সেনারা জানান, যুদ্ধের প্রটোকল উপেক্ষা করে নিছক সন্দেহের বশে (যেমন : ছাদে কাপড় শুকানো এক ব্যক্তিকে ‘স্পটার’ ভেবে) ‘নিরাপদ এলাকা’ হিসাবে চিহ্নিত ভবনেও গোলাবর্ষণ করে বহু মানুষ হতাহত করা হয়েছে। সৈন্যরা আরও প্রকাশ করেছেন যে, ২০২৩-এর ৭ই অক্টোবর হামাসের আক্রমণের পর রাজনৈতিক নেতা, বিশেষত চরমপন্থী ধর্মীয় নেতারা (যেমন রাবিব আভ্রাহাম জারবিভ) তাদেরকে বেসামরিক-সামরিক নির্বিশেষে সবার ওপর প্রতিশোধ নিতে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিলেন, যা এই বর্বর আচরণে ইন্ধন জোগায়। প্রতিবেদন অনুযায়ী, গাজায় প্রায় ৭০ হাযার নিহতদের মধ্যে প্রায় ৮৩%ই বেসামরিক লোক, যা আধুনিক যুদ্ধে নযীরবিহীন একটি সংখ্যা।







বিশ্বে প্রথমবারের মত চক্ষু প্রতিস্থাপন
অতিরিক্ত লবণ খাওয়া বন্ধে উচ্চ রক্তচাপের ঝুঁকি ৫০ শতাংশ কমে
চা বিক্রি করেই ২৩ দেশে ভ্রমণ!
সুন্দরবনের লোনাপানির নীচে সুপেয় পানির সন্ধান লাভ
গোপন মহামারী এএমআর : ১ বছরে ১২ লাখ মৃত্যু
মেয়ে না হওয়ায় ছেলেকে গলা টিপে হত্যা
ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা!
মানুষ বাজারে গিয়ে কাঁদছে, কারণ পকেটে টাকা নেই : শিল্প প্রতিমন্ত্রী
সুদানে প্রায় ২ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে এবং ৬০ লাখ অনাহারে দিন কাটাচ্ছে
আসামে মুসলমানদের উপর চাপানো হ’ল শর্ত সর্বোচ্চ দুই সন্তান, বহুবিবাহে ও সন্তান মাদ্রাসায় পড়ানোয় নিষেধাজ্ঞা
কিডনী দিয়ে পুত্রবধুর জীবন বাঁচালেন শাশুড়ী
ব্যাংকের দুই লাখ কোটি টাকা পরিচালকদের পকেটে
আরও
আরও
.