৭ই সেপ্টেম্বর রবিবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ এশা রাত সাড়ে ৯-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ মারকাযী জামে মসজিদে ছালাতুল খুছূফ বা চন্দ্র গ্রহণের ছালাত আদায় করা হয়। উক্ত ছালাতে মারকাযের পূর্ব পার্শ্বস্থ মসজিদে ইমামতি করেন মারকাযের মক্তব ও হিফয বিভাগের সহ-পরিচালক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির অতঃপর ছালাত পরবর্তী উক্ত ছালাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে খুৎবা প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। একইসাথে পশ্চিম পার্শ্বস্থ মসজিদে ইমামতি করেন মারকাযের হিফয বিভাগের শিক্ষক হাফেয ওবায়দুল্লাহ এবং ছালাত পরবর্তী খুৎবা প্রদান করেন মারকাযের মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম।

এছাড়া কেন্দ্রীয় নির্দেশনায় যে সকল সাংগঠনিক যেলায় উক্ত ছালাত আদায় করা হয় সেগুলো হ’ল : (১) চট্টগ্রাম যেলার পতেঙ্গা থানাধীন বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ (২) জয়পুরহাট যেলার সদর থানাধীন কোমরগ্রাম আহলেহাদীছ জামে মসজিদ (৩) ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার খিলগাঁও থানাধীন আঙ্গারজোড়া আহলেহাদীছ জামে মসজিদ (৪) দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার সদর থানাধীন স্টেশন আহলেহাদীছ জামে মসজিদ, বিরামপুর থানা সদর কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদ, নবাবগঞ্জ থানার পাঠানগঞ্জ আংটিপাড়া আহলেহাদীছ জামে মসজিদ, সড়ক পাড়া আহলেহাদীছ জামে মসজিদ ও রাঘবেন্দ্রপুর আহলেহাদীছ জামে মসজিদ (৫) দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলা শহরে রেল স্টেশন আহলেহাদীছ জামে মসজিদ, বিরল থানার বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদ ও কাযী পাড়া আহলেহাদীছ জামে মসজিদ, চিরির বন্দর থানার আন্দারমুহা আহলেহাদীছ জামে মসজিদ, খানসামা থানার টংগুয়া আহলেহাদীছ জামে মসজিদ, কাহারোল থানা বাজার আহলেহাদীছ জামে মসজিদ, বোচাগঞ্জ থানার মোবারকপুর আহলেহাদীছ জামে মসজিদ ও খাতৈল জংলীপীর আহলেহাদীছ জামে মসজিদ (৬) পাবনা যেলার ঈশ্বরদী থানাধীন আস-সুন্নাহ ওয়াত তাওহীদ জামে মসজিদ (৭) রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার তানোর থানাধীন তাঁতীহাটি আহলেহাদীছ জামে মসজিদ (৮) লালমণিরহাট যেলার সদর থানাধীন বনগ্রাম আহলেহাদীছ জামে মসজিদ (৯) সাতক্ষীরা যেলার সদর থানাধীন বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মারকায মসজিদ (১০) সিরাজগঞ্জ যেলার উল্লাপাড়া থানাধীন কানসোনা আহলেহাদীছ জামে মসজিদ প্রভৃতি।







আরও
আরও
.