দমদমা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ ১৫ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার উল্লাপাড়া থানাধীন দমদমা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সমাজকল্যাণ সংস্থা ‘আল-‘আওন’-এর যেলা কমিটি গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আল-আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ছাকিব, সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির এবং উপদেষ্টা ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। পরামর্শ শেষে মুহাম্মাদ সজীব হোসাইনকে সভাপতি ও আশীকুয্যামানকে সাধারণ সম্পাদক করে ২০১৭-২০১৯ সেশনের জন্য ‘আল-আওনে’র ৫ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ যেলা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, এখানে ‘আল-‘আওনে’র পক্ষ থেকে উপস্থিত সদস্যদের রক্তের গ্রুপ নির্ণয় এবং দাতা সদস্যদের নাম তালিকাভুক্ত করা হয়।




শীতবস্ত্র বিতরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
তাওহীদ, রিসালাত ও আখেরাত বিশ্বাসের ভিত্তিতে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
চাঁদমারী ইফতার মাহফিল :
মাদ্রাসা ও মসজিদ উদ্বোধন
আন্দোলন (এলাকা ও উপযেলা কমিটি গঠন)
সংগঠন সংবাদ
আমীরে জামা‘আতের ১ম রাতের ভাষণ
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
সীরাত সেমিনার ২০২১
ইসলাম সকল ধর্মের উপর বিজয়ী ধর্ম (যেলা সম্মেলন : সিরাজগঞ্জ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম

রাসূলুল্লাহ (ছাঃ)-এর আনুগত্যের মধ্যেই মানবজাতির মুক্তি নিহিত - -আমীরে জামা‘আত
আরও
আরও
.