উত্তর : স্ত্রীর পক্ষ থেকে এই জাতীয় কথা বলা গুনাহের কাজ। কিন্তু এ কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কে কোন প্রভাব পড়বে না। তাছাড়া যিহার নারীর পক্ষ থেকে হয় না বরং পুরুষের পক্ষ থেকে হয়। এজন্য যদি কোন স্ত্রী তার স্বামীকে বলে, ‘তুমি আমার কাছে আমার বাবার পিঠের মতো’ বা ‘তুমি আমার কাছে আমার ভাইয়ের পিঠের মতো’ অথবা এর অনুরূপ কিছু, তবে তা যিহার হবে না। তবে এর হুকুম হবে শপথের মত। অর্থাৎ স্ত্রী তার স্বামীকে নিজের কাছে আসার অনুমতি দেবে না যতক্ষণ না শপথের কাফফারা দেয়। সে ইচ্ছা করলে স্বামী তার সাথে সম্পর্ক করার আগে কাফফারা দিতে পারে, আবার চাইলে পরেও দিতে পারে (ফাতাওয়া মার’আতিল মুসলিমাহ ২/৮০২)। আর কাফফারা হ’ল দশজন মিসকীনকে খাওয়ানো বা পোষাক প্রদান করা। না পারলে ৩ দিন ছিয়াম রাখা (মায়েদাহ ৫/৮৯)।

প্রশ্নকারী : ওয়ালিজা আখতার, গজারিয়া, মুন্সীগঞ্জ।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩/১২৩) : জনৈক বক্তা বলেন, আব্দুল ক্বাদের জীলানী (রহঃ) ১৮ পারা কুরআন মায়ের গর্ভে থাকাকালীন সময় মুখস্থ করেছিলেন। উক্ত বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৬/১৬৬) : আমার নিকট থেকে প্রায়ই বিভিন্ন জিনিস চুরি হয়ে যায়। এ থেকে পরিত্রাণের জন্য কোন আমল বা দো‘আ আছে কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : ওযূর পর বা ছালাতরত অবস্থায় আমার মাঝে মাঝেই বায়ূর চাপ আসে। কখনো কখনো সন্দেহ হয় যে বেরিয়ে গেল কিনা। এরূপ সন্দেহ হ’লে ছালাত ভেঙ্গে ওযূ করে আসতে হবে কি? - -আকরাম হোসাইন, পল্লবী, ঢাকা।
প্রশ্ন (২০/৬০) : মসজিদের নামে সভা করে তা থেকে আদায়কৃত অর্থ অন্যকোন জনকল্যাণমূলক কাজে বা গোরস্থানের উন্নয়নে ব্যয় করা যাবে কি? - -বেলাল হোসাইনপাঁচরুখী, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩০/৩৫০) : হাদীছে এসেছে যে, ১৫ই শা‘বানের পর ছিয়াম রাখা যাবে না। আবার এসেছে রাসূল (ছা.) এ মাসের পুরোটাই প্রায় ছিয়াম রাখতেন। এর ব্যাখ্যা কি? - .
প্রশ্ন (১/২৪১) : বিদ‘আতীদের কবরস্থানে হকপন্থীদের লাশ দাফন করার শারঈ বিধান কি?
প্রশ্ন (১১/১৭১) : সূদ নেওয়া ও দেওয়া দু’টিই হারাম। কিন্তু দরিদ্র লোক কর্য চাইলে ধনীরা সূদ ব্যতীত দিতে চায় না। এক্ষণে দরিদ্র লোকদের উপায় কী? সংসার চালানোর জন্য সে সূদ দেওয়ার শর্তে ঋণ নিতে পারবে কি?
প্রশ্ন (৩২/৩৯২) : জনৈকা পাত্রী সব দিক দিয়ে ভালো। কিন্তু সে মূলত জারজ সন্তান। এরূপ নারীকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (২২/১৪২) : মসজিদ নির্মাণ কাজে হিন্দু মিস্ত্রির সহযোগিতা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : ঋণ করে ফিৎরা দেওয়া ও কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : ঈদুল আযহার দিন ছিয়াম পালনে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৪/২৪৪) : পোষাকে বমি লেগে গেলে উক্ত পোষাকে ছালাত হবে কি? - -মাহবূবুল আলম, গাযীপুর।
আরও
আরও
.