উত্তর :প্রথমত: সাধারণভাবে মুসলমানদের কবর খনন করে লাশ বের করে সেখানে মসজিদ নির্মাণ করা জায়েয নয়। কারণ মাইয়েতেরা উক্ত জায়গার হকদার, যেমনভাবে কোন ব্যক্তি তার নিজ মালিকানাধীন সম্পত্তির হকদার (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১/১৩৯)। শায়খ উছায়মীন (রহঃ) বলেন, যদি মুসলমানদের কবর হয় তাহলে কবর খনন করে সে স্থানে মসজিদ নির্মাণ করার অধিকার জীবিতদের নেই (ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৮/২)। দ্বিতীয়ত: কবরস্থানটি ওয়াকফকৃত হওয়ায় তা সাধারণভাবে তা অন্য কাজে ব্যবহার করা বিধেয় নয়; তবে শারঈ ওযর বশতঃ জীবিতদের অধিকতর কল্যাণার্থে তা স্থানান্তর করা যেতে পারে (ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ৫/৪২৯; আল-ইখতিয়ারাত ১৭৬ পৃ.; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৯/৫৬০-৬১)। শায়খ বিন বায (রহঃ) বলেন, মুসলমানদের কবর খনন করা যাবে না। তবে মসজিদ সম্প্রসারণের ক্ষেত্রে বিকল্প কোন জায়গা না থাকলে একান্ত বাধ্যগত অবস্থায় কবর স্থানান্তর করা যেতে পারে (ফাতাওয়া নূরুন আলাদ দারব ১১/৩৮৮)। হযরত জাবের (রাঃ) তাঁর পিতার লাশ অন্য মুসলিমের পাশ থেকে যাকে তিনি অপসন্দ করতেন, ৬ মাস পরে উঠিয়ে অন্যত্র দাফন করেছিলেন (বুখারী হা/১৩৫১-৫২;ফিক্বহুস সুন্নাহ ১/৩০১-২; দ্র. ছালাতুর রাসূল (ছাঃ) ২৪৪, ২৩০ পৃ.)। সেক্ষেত্রে যদি খননকালে লাশের হাড়-হাড্ডি পাওয়া যায়, তবে সেগুলি উঠিয়ে নতুন কবরস্থানে দাফন করা যাবে।

প্রশ্নকারী : আতীকুর রহমান, ভুগরইল, পবা, রাজশাহী।








বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১/৩৬১) : ছহীহ হাদীছ মতে তারাবীহর ছালাত কত রাক‘আত?
প্রশ্ন (২৯/৬৯): কুরবানীর পশু ক্রয়ের পর খুঁতযুক্ত হয়ে গেলে সে পশু দিয়ে কুরবানী হবে কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : ‘আল্লাহর রাস্তায় এক রাত পাহারা দেওয়া এক হাযার বছর নিজ বাড়িতে রাতে ইবাদত করা এবং দিনে ছিয়াম পালন করার চেয়েও উত্তম’। উক্ত মর্মের হাদীছটি ছহীহ কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/৯৬) : কোয়ান্টাম মেথডের কার্যক্রম নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেখতে পাই। এতে অনেকে বিভ্রান্ত হচ্ছে। এ সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৯/২৯৯) : নাপাক কাপড় পরিহিত অবস্থায় ওযূ করে পবিত্র কাপড় পরিধান করে ছালাত আদায় করলে ছালাত শুদ্ধ হবে কি?
প্রশ্ন (২০/২৬০) : যাকাতের টাকা দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন এর জন্য জমি, ভবন বা আসবাবপত্র ক্রয় করা যাবে কি?
প্রশ্ন (১৬/৯৬) : স্ত্রী বিদেশে অবস্থানরত তার স্বামীকে ডিভোর্স দিতে চায়, কিন্তু স্বামী তাতে ইচ্ছুক নয়। এক্ষেত্রে উক্ত স্ত্রীর করণীয় কি?
প্রশ্ন (২১/৩০১) : জনৈক ব্যক্তির শারীরিক অক্ষমতার কারণে স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এক্ষণে তার মোহরানা স্বামীকে ফেরত দিতে হবে কি?
প্রশ্ন (৩৬/১১৬) : আলেমগণের মাঝে মতভেদের কারণ কি এবং এক্ষেত্রে সাধারণ মানুষের করণীয় কি? কিরূপ মতপার্থক্যের ক্ষেত্রে গোনাহ হয় না? ব্যাখ্যাগত মতপার্থক্যের কারণে যে সামাজিক বিশৃংখলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের করণীয় কি?
প্রশ্ন (১৫/২৫৫) : আমাদের এলাকায় বিবাহে মোহরানা বাবদ দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি মেয়ের নিরাপত্তার জন্য অতিরিক্ত এক লাখ টাকা দিতে হয়। এই অতিরিক্ত এক লাখের ব্যাপারে করণীয় কি? - -আব্দুর রহীম, গোলমুন্ডা, নীলফামারী।
প্রশ্ন (২৯/৪২৯) : ছেলের ক্রয়কৃত জমিতে মা ছেলের অনুমতি সাপেক্ষে একটি ভবন নির্মাণ করেছে, যেখানে মা ও ছেলে পরিবার সহ বসবাস করত। ভবনের অন্য ফ্ল্যাট থেকে ২০ হাযার টাকা ভাড়া আসে। করোনায় ছেলের মৃত্যু হয়েছে। এক্ষণে উক্ত ভাড়া মা পাবেন না ছেলের পরিবার পাবে?
প্রশ্ন (২৯/১৪৯) : একই ইমাম একাধিক তারাবীহর জামা‘আতে ইমামতি করতে পারেন কি?
আরও
আরও
.