উত্তর : উক্ত মর্মে কোন হাদীছ বর্ণিত হয়নি। তবে যেটি পাওয়া যায় তা হ’ল- রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা সৎকর্ম ও অসৎকর্মগুলো লিপিবদ্ধ করেছেন এবং তা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সুতরাং কেউ যদি কোন সৎকর্ম করার সংকল্প করে, কিন্তু তা করতে না পারে, তাহ’লে আল্লাহ তার জন্য একটি পূর্ণ নেকী লিখে দেন। আর যদি সে তা করে, তবে আল্লাহ তার জন্য দশগুণ থেকে শুরু করে সাতশত গুণ, এমনকি আরো অনেক গুণ পর্যন্ত লিখে দেন। আর কেউ যদি কোন গোনাহ করার সংকল্প করে, কিন্তু তা না করে, তাহ’লে আল্লাহ তার জন্য একটি পূর্ণ নেকী লিখে দেন। আর যদি সে তা করে ফেলে, তাহ’লে আল্লাহ তার জন্য শুধু একটি গোনাহই লিখেন (বুখারী হা/৬৪৯১; মিশকাত হা/২৩৭৪)।

প্রশ্নকারী : গোলাম রাববী, বরিশাল।








বিষয়সমূহ: আমল
প্রশ্ন (৫/২৮৫) : আমি একজন পালিত সন্তান। ১ মাস বয়সে আমার বর্তমান পিতা-মাতা আমাকে লালন-পালন করে আসছেন। আমার প্রকৃত বংশপরিচয় আমাদের কারও জানা নেই। বর্তমানে আমার জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং সনদসহ সকল দাফতরিক নথিতে তাদের নামই পিতা ও মাতা হিসাবে সংরক্ষিত আছে। এরূপ নিরূপায় অবস্থায় আমার পাপ হবে কি?
প্রশ্ন (১০/২৯০) : আয়াতুল কুরসী ৩১৩ বার পাঠ করলে শত্রু পরাজিত হয়। একথার কোন সত্যতা আছে কি? - -ইহসান, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২২/৩০২) : জেহরী ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পাঠ করতে হবে? ইমাম অন্য সূরা পাঠ করার সময় মুক্তাদী ইমামের সাথে মিলিয়ে পাঠ করতে পারবে কি? - -সিজান হোসাইন, বাহেরপুর, যশোর।
প্রশ্ন (৩/৩২৩) : জান্নাতী মহিলাদের হূর কয়টি থাকবে? তাদের হূর কেমন হবে? - -মুহাম্মাদ তাওছীফ ইসলাম, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (৩৩/২৭৩) : আমার পিতা আমাদের সাথে সাহারী গ্রহণ করেন, ফজরের ছালাত আদায় করেন এবং ইফতারও করেন। কিন্তু মাঝে-মধ্যেই তার মুখ থেকে ধূমপানের গন্ধ পাই। তাকে কিছু বললে তিনি অস্বীকার করেন। এক্ষণে আমাদের করণীয় কী?
প্রশ্ন (৪/৩২৪) : বাচ্চাদের খাৎনা করার সময় আত্মীয়-স্বজনদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কি? - -আলতাফ হোসেন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (২৪/৩০৪) : বিভিন্ন পত্র-পত্রিকায় আলেম-ওলামা ও বুযর্গ ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে লটারী বিক্রয় এবং ভাগ্য পরিবর্তনের কথা বলা হচ্ছে। মধ্যপ্রাচ্য সহ সিংগাপুরের শতকরা প্রায় ৭০ ভাগ মুসলিম লটারী ক্রয় করে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৫/১৫৫) : মহিলারা কি মহিলাদের মধ্যে জানাযার ইমামতি করতে পারবে? - -মোকছেদ আলী, নীলফামারী।
প্রশ্ন (২৮/৩০৮) : শেষ যামানায় হযরত ঈসা (আঃ) আগমন করলে তখন কি তাঁর আনীত শরী‘আত অনুসরণ করতে হবে, না শরী‘আতে মুহাম্মাদীই অনুসৃত হবে?
প্রশ্ন (৩৭/৭৭) : ‘যে ব্যক্তি চুপ থাকল সে মুক্তি পেল’ হাদীছটি কি ছহীহ? এর ব্যাখ্যা কি? - -মাইদুল ইসলাম, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা।
প্রশ্ন (৩২/৭২) : পাশ্চাত্যের দেশ সমূহে যেসব হালাল পশুর গোশত পাওয়া যায়, তা হয়তো আল্লাহ বা কারু নামে যবেহ করা হয় না। বরং ইলেক্ট্রিক শক বা গুলি করে হত্যা করা হয়। যেহেতু এখানকার অধিকাংশ আহলে কিতাব। তাই এই গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৪/১১৪) : খিযির (আঃ) কি এখনও বেঁচে আছেন? ‘কাছাছুল আম্বিয়া’ কিতাবে লেখা আছে যে, ‘ইলইয়াস ও খিযির (আঃ) উভয়ে বেঁচে আছেন এবং প্রতি বছর হজ্জের মৌসুমে তারা পরষ্পরে সাক্ষাৎ করেন’। উক্ত কথাগুলির সত্যতা জানতে চাই।
আরও
আরও
.