উত্তর : জাতীয় সংগীত বা পতাকার প্রতি সম্মান প্রদর্শনের নামে মাথা নীচু করা, নীরবতা পালন করা বা সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া শরী‘আতের দৃষ্টিতে হারাম। ফৎওয়া লাজনা দায়েমায় বলা হয়েছে- কোন জাতীয় পতাকা বা জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কোন মুসলমানের দাঁড়িয়ে যাওয়া বৈধ নয়। বরং এটি একটি নিকৃষ্ট বিদ‘আত, যা রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে এবং তাঁর খোলাফায়ে রাশেদীনের যুগেও ছিল না। এটি তাওহীদ বিরোধী এবং একমাত্র আল্লাহর জন্য নিবেদিত শ্রদ্ধার (ইখলাছের) পরিপন্থী। এমন কর্ম শিরকের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম এবং এতে কাফেরদের সাদৃশ্য রয়েছে। তাদের অগ্রহণযোগ্য রীতি-আচার ও বাড়াবাড়ির অনুসরণ রয়েছে। তারা তাদের নেতাদের এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানাবলীকে যেভাবে অত্যধিক গৌরবান্বিত করে, এটি তেমনই। অথচ রাসূলুল্লাহ (ছাঃ) কাফেরদের অনুকরণ করতে বা তাদের মতো হওয়ার ব্যাপারে নিষেধ করেছেন (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১/২৩৫)।

প্রশ্নকারী : হাবীবুল্লাহ, মাগুরা।








প্রশ্ন (৩৮/৩৫৮) : আমাদের মসজিদে প্রায় শুক্রবারেই মসজিদ ফান্ডে দানকৃত অর্থ দিয়ে মসজিদে আগত কিছু মেহমান ও মুছল্লীকে খাওয়ানো হয়। এটা জায়েয হবে কি? - -ইসমাঈল হোসাইন, পালিচারা, রংপুর।
প্রশ্ন (৩৩/৩৭৩) : ফরয ছালাতের পর পঠিতব্য দো‘আসমূহ সুন্নাত ছালাতের পর বা যেকোন সময় পাঠ করা যাবে কি? - -মশীউর রহমান, কুষ্টিয়া।
প্রশ্ন (১৮/২৯৮) : হাই উঠার সময় করণীয় কি? - -আসাদুয্যামান, কামারখন্দ, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৭/২৭): একটা কোম্পানীর মালিকের সাথে কর্মচারীর চুক্তি হয়েছে যে, তার মাসিক বেতন ১০ হাযার টাকা । কিন্তু সে যদি মাস শেষ হওয়ার ৫/১০ দিন আগেই বেতন গ্রহণ করতে চায়, তাহ’লে সে ৮ হাযার টাকা পাবে। এভাবে বেতনের চুক্তি করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/১৩) : সরকারী চাকুরীর কারণে নির্বাচনের সময় সহযোগিতা করতে হয়। অথচ রাষ্ট্র আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করে না। এক্ষণে বাধ্যগত কারণে এ দায়িত্ব পালন করলে কি কুফরী কাজে সহযোগিতার নামান্তর হবে? এজন্য ঢালাওভাবে কাউকে কাফের বলা যাবে কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : জনৈক ব্যক্তি চাকুরির পরীক্ষায় ভাল করতে পারবে না। তাই নিজের স্থানে অন্য কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে এর বিনিময়ে তাকে যে পারিশ্রমিক দিবে সেটা তার গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১/২৮১) : জনৈক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তার স্ত্রী ও সন্তানেরা ইসলাম গ্রহণ করেনি। স্ত্রী সাহারী ও ইফতারসহ অন্যান্য খাবার তৈরী করে দেয়। এক্ষণে স্ত্রীর সাথে একসাথে থাকা বা তার তৈরী করা আহার্য গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২৮/৪৬৮): স্বামীর কি কি অধিকার পালন করলে স্ত্রী জান্নাতে যেতে পারবে?
প্রশ্ন (২/১৬২) : নফল ছিয়ামরত অবস্থায় কেউ দাওয়াত দিলে ছিয়াম ভঙ্গ করে দাওয়াতে অংশগ্রহণ করতে হবে কি? এক্ষেত্রে কোনটির গুরুত্ব বেশী?
প্রশ্ন (১৪/২৯৪) : কুরআন-হাদীছ থেকে দো‘আ পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই পানি খাওয়া বা তা দিয়ে গোসল করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৫/৮৫) : জায়গা সংকুলান না হওয়ায় নতুন স্থানে নতুনভাবে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এক্ষণে পুরাতন মসজিদের ভৌত কাঠামো এবং জমি বিক্রি করে তা নতুন মসজিদের কাজে লাগানো যাবে কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : ‘আহ’লেহাদীছ’ নাম দিয়ে মসজিদ প্রতিষ্ঠা করা যাবে কি? এর উপকারিতা কী?
আরও
আরও
.