বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য বাংলাদেশী প্রবাসীর বসবাস। ভাল জীবিকার তাকীদে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে পাড়ি জমান তারা। সেই সঙ্গে কেউ কেউ সততা দিয়ে জয় করেছেন বিদেশীদের মন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় মধ্যপ্রাচ্যের দেশ সঊদী আরবেও বড় সংখ্যক প্রবাসী বাংলাদেশীর বসবাস। সেখানে এক বাংলাদেশী শ্রমিকের সততা, বিনয় ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়েছেন তার সঊদী চাকরিদাতা। তার বিশ্বাস ও বিনয়কে মূল্যায়ন করতে ঐ কর্মচারীর বিয়েতে অংশ নিতে ছুটে এসেছেন বাংলাদেশে।

প্রতিবেদনে নিজের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা জানিয়েছেন ছালেহ আল-সেনাইদী নামক সেই সঊদী। তিনি বলেছেন, ‘তাকে আমি পাঁচ বছর ধরে চিনি। তার সততা ও বিনয়ের জন্য এবং আমার প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য তার ওপর আমি অনেক বেশী নির্ভরশীল’। বিবাহে অংশ নিয়ে বাংলাদেশীদের আথিতেয়তায় মুগ্ধ এই চাকরিদাতা বলেন, আমার প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান আমাকে অভিভূত করেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়’।

তার মত অন্যান্য সঊদীদের প্রতি বিনীত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশীরা আপনাদের ভাই। তাই তাদের তুচ্ছ-তাচ্ছিল্য বা হীন দৃষ্টিতে দেখবেন না। আপনাদের মতো তারাও মানুষ। পরিবেশগত কারণে তারা নিজ দেশ ছেড়ে অন্যদেশে এসেছেন’।

[আল্লাহভীরু ও আমানতদার মুমিন সর্বত্র প্রশংসিত ও সম্মানিত হয়। ‘ক্বিয়ামতের দিন মীযানের পাল্লায় সবচেয়ে ভারী হবে মুমিনের সচ্চরিত্রতা’ (তিরমিযী হা/২০০২ প্রভৃতি; মিশকাত হা/৫০৮১; (স.স.)]







সরকারী কর্মচারীদের পাঁচ বছরের বেশী দায়িত্বে থাকা ঠিক নয় : ড. ইউনুস
পাকিস্তান ও ভারতে মেঘের বিস্ফোরণ : আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ
ভোলায় আরও সাড়ে ৬ লাখ কোটি টাকা মূল্যের গ্যাসের সন্ধান
পেটে ১১৬ পেরেক
৪০ জন মুমূর্ষ শিশুকে দত্তক নিয়ে আলোচনায় মুহাম্মাদ বাজেক
আমলারা জনপ্রতিনিধিদের গলায় রশি বেঁধে ঘোরান এবং ৯ সেকেন্ডের কাজে ৯০ দিন লাগান
কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করল সঊদী আরব সহ পাঁচটি মুসলিম দেশ
শ্রীনগর হাইকোর্টের ঐতিহাসিক রায় : কাশ্মীর ভারতের অংশ নয়
বাংলাদেশে তৈরী হ’ল ধান কাটার যন্ত্র
রামাযানে ৯৮ শতাংশ যাত্রী নৈরাজ্যের শিকার
চলে গেলেন ইতালিতে ইসলাম প্রচারের অগ্রনায়ক শায়েখ আব্দুর রহমান রসারিও
সুনামগঞ্জে সামান্য কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৪ আহত ৪০
আরও
আরও
.