ভারতে গরুর গোশত নিষেধ চেয়ে করা এক আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। গত ২৭শে জানুয়ারী দেশটির সর্বোচ্চ আদালত এ আবেদন খারিজ করে দেন। দেশটির প্রধান বিচারপতি জে এস খেহার ও বিচারপতি এনভি রামনা আবেদনকারী বিনিত সাহাইর আইনজীবীকে বলেন, যে কোন রাজ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে আবার কোন রাজ্য নাও করতে পারে। এ ধরনের সিদ্ধান্তে আমরা হস্তক্ষেপ করতে পারি না।  খবরে বলা হয়, হিন্দু ধর্মগ্রন্থে গরুকে ‘মা’ হিসাবে গণ্য করা হয় এবং গরু যবেহ ও গরুর গোশত খাওয়াকে অনেক পূজারীই ব্লাসফেমি বা খোদাদ্রোহ বলে মনে করে। তবে ভারতের মুসলিম, খ্রিস্টান ও নিম্নবর্ণের হিন্দুরাসহ কোটি কোটি সংখ্যালঘু জনগণ গরুর গোশত খায়। দেশটির ২৯টি রাজ্যের মধ্যে মাত্র আট রাজ্যে গরু যবেহ ও গরুর গোশত খাওয়ার অনুমতি আছে। কিছু বিজেপি শাসিত রাজ্যে গরু যবেহ, গোশত সংরক্ষণ ও খাওয়া প্রমাণিত হ’লে ১০ বছর জেলসহ আরও কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি ও আরও কয়েকটি গোড়া ধর্মীয় সংগঠন অনেক দিন ধরেই সারা ভারতে গরুর গোশত নিষেধ বাস্তবায়ন করতে প্রচার চালিয়ে আসছে।

[অবলা জীব গরু যদি কথা বলতে পারত, তবে সে নিশ্চয়ই বলত, আমি তোমাদের জন্য ভোগ্য প্রাণী মাত্র। তোমাদের ও আমার সৃষ্টিকর্তা একই। অতএব তোমরা আমাকে ছেড়ে আল্লাহর পূজা কর (স.স.)]






ইতালীতে এমপি-কন্যার ইসলাম গ্রহণে তোলপাড়
ভালো স্বামী বানাতে সেনেগালে কাজ করে যাচ্ছে ‘স্কুল ফর হাজবেন্ডস’
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে
বঙ্গোপসাগরের সম্ভাব্য মওজূদ গ্যাস দিয়ে ১০০ বছরের চাহিদা মেটানো যাবে
দেশে আক্রান্তদের ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট
ট্রাম্প ৩ বছরে ১৬ হাযার বার মিথ্যা বলেছেন
দেশের চিংড়িশিল্পে প্রাণ ফেরাবে ভেনামি
রাজশাহী পবা উপযেলা এসি ল্যান্ডের ‘মাটির মায়া’
এখনো ফিলিস্তীনীদের সেবা করে চলেছেন যে ইস্রাঈলী নারী
দেশে ১৬টি খাতে বছরে ৮ হাযার ৮২১ কোটি ৮০ লাখ টাকা ঘুষ দিতে হয় : টিআইবি
ভেন্টিলেটর তৈরী করল রুয়েট শিক্ষার্থীরা
জুম‘আর ছালাত না পড়লে জেল-জরিমানা মালয়েশিয়ার তরেংগানু প্রদেশে
আরও
আরও
.