দিন চলে যায় রাত্রি আসে

মিটমিটিয়ে চন্দ্র হাসে

তারার সাথে কইতে কথা, রাত্রি কেটে যায় নিমিষে।

মিষ্টি হেসে সকাল আসে

দিনের ভাগে সূর্য জাগে

সূর্যমুখী পুর্বমুখী চেয়ে থাকে পুষ্পবাগে।

দুপুর বেলা করছে খেলা

রৌদ্র-ছায়া মেঘ-সুরুজে

ঝিলে বিলে ফুল কমলে, রেঙে ওঠে তীব্র লাজে।

বইছে বাতাস রূপের প্রকাশ

করছে বিল আর নদীর তীরে

যায় শোনা ফের কুহু তানের, কোকিল ডাকে কোন সুদূরে।

বিকাল বেলা আলোর মেলা

যায়রে আলোর বন্যা বয়ে

সন্ধ্যা বেলা বাতি জ্বালা, সূর্য ঘুমায় ক্লান্ত হয়ে।

রাতের আঁধার জোনাক বাহার

ঝিঁ ঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে

রাত্রি নামে নিঝুম ঘুমে, যাই হারিয়ে মাতৃক্রোড়ে।

এমন করে যনম ধরে

যাচ্ছে চলে দিন-যামিনী

প্রভুর গড়া মায়ায় জড়া, সবুজ শ্যামল এই ধরণী।

-আবূ রায়হান

গোদাগাড়ী, রাজশাহী।







এগিয়ে এসো - রাক্বীবুল ইসলাম, মেহেরপুর।
নৈতিকতার শিক্ষা - হাসান আলীপি-এইচ.ডি গবেষকইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ইসলামের কার্বন কপি - মুহাম্মাদ মোমতায আলী খান ঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
ধর্মের নামে - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
ঈমান জাগানিয়া আযান
আহলেহাদীছ পরিচয়
কবিতা
প্রার্থনা প্রভু - বোরহানুদ্দীনরাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়।
হে আত-তাহরীক - মুহাম্মাদ শহীদুল্লাহ নলত্রী, পানিহার, গোদাগাড়ী, রাজশাহী।
বৃদ্ধাশ্রম - মুবাশ্বিরুল ইসলাম৭ম শ্রেণী, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহী।
তাহরীক তুমি - এফ,এম, নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
সাংবাদিক
আরও
আরও
.