আমাদের মানবতা গেছে হারিয়ে,

ফিলিস্তীন তাই একা দাঁড়িয়ে।

 নেভেনি সেথায় আজো ইসলামের বাতি,

যদিও তারা আজ এক বিধ্বংস জাতি।

চারিদিকে শুনশান শুধু নিরবতা,

ইমারত ধ্বসে মারা গেছে মানবতা।

সকাল-বিকাল হয় মিসাইল হামলা,

করবে তারা কোন দরবারে মামলা!

কত যে মায়ের বুক হচ্ছে খালি,

ইহুদীরা দেখে আর দেয় হাততালি।

চারিদিকে বারুদ আর লাশের গন্ধ,

বিশ্ব মুসলমান হয়ে আছে অন্ধ।

-মুহাম্মাদ আরাফাত ইসলাম

বাংলা বিভাগ, রাজশাহী কলেজ।








আরও
আরও
.