বহুরূপী মন উভ্রান্ত উড়ন্ত বলাকা
কখনও সাইমুমের সাথে পাল্লা কাটে,
আছড়ে পড়ে গাঁঢ় কালো হিমাদ্রীর কোলে।
কখনও মুক্ত বিহঙ্গ সম ডানা মেলে
ওড়ে নীলিম নিঃসীমে।
কখনও রূপসীর মায়াবি হাতছানিতে
ফিরে এসে প্রত্যাখ্যাত হয়।
কখনও উড়তে চায় মধু মক্ষিকা হয়ে,
পুষ্প পাঁপড়ির রেণু মেখে।
কখনও ফুলপরীদের সাথী হ’তে চায়।
নিদারুণ সেলাহত ব্যথা নিয়ে
কাতরায় অনুক্ষণ।
প্রেয়সীর প্রত্যারিত বিষাক্ত কষাঘাতে।
বিদগ্ধ মন হিসাবের খতিয়ানে
খুঁজতে থাকে অংকের জীবন গণিত।
অতীত ও বর্তমানের
ব্যর্থ আশার প্রত্যাশী
গরমিলে অমিল সবি।
ডুবন্ত ভানুর রক্তিমতায় চকিতে চাহি
আগামীর জীবন বেলায় দাঁড়িয়ে
দূরের নিঠুর হাতছানিতে
শিহরণ জাগে মনের কপাটে।
এলোমেলো আর গরমিলের অংকগুলি
সংকিত করে বহুরূপী মনের।
চকিতে চমকে উঠি
অদৃশ্যের হাতছানিতে।
-মুহাম্মাদ আতিয়ার রহমান
কলারোয়া, সাতক্ষীরা।