সিরাজগঞ্জ ২০শে মার্চ সোমবার : অদ্য দুপুর সাড়ে ১২-টায় সিরাজগঞ্জ যেলার পুলিশ সুপার জনাব মেরাজুদ্দীন পিপিএম-এর সাথে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। এ সময়ে তার সাথে ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতীন। তারা দেশে চলমান জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর ভূমিকা তুলে ধরেন। সেই সাথে সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব শফীউল ইসলামকে (৬২) মিথ্যা তথ্যের ভিত্তিতে গত ১৬ই মার্চ গ্রেফতার ও নিষিদ্ধ সংগঠনের নেতা হিসাবে ফলাও করে প্রচারের প্রতিবাদ জানিয়ে তাকে হয়রানী না করার জন্য পুলিশ সুপারের নিকট আবেদন রাখেন। তারা বলেন, জনাব শফীউল ইসলাম জঙ্গীবাদের সাথে কোন কালেও সম্পৃক্ত ছিলেন না। এরকম তথ্য কেউ দিয়ে থাকলে তা নিঃসন্দেহে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বরং শফীউল ইসলাম সব সময়ই জঙ্গীবাদের বিরুদ্ধেসোচ্চার ছিলেন। বিগত ২০০২ সাল থেকেই তিনি ‘আহলেহাদীছ আন্দোলন’ সিরাজগঞ্জ যেলার কর্মপরিষদ সদস্য। গত দুই সেশন থেকে তিনি যেলা সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এরকম একজন নিরীহ নির্দোষ পরহেযগার মানুষকে হয়রানী পুলিশ প্রশাসনের নিরপেক্ষতাকে বরং প্রশ্নবিদ্ধ করবে।






মহিলা সমাবেশ (আহলেহাদীছ মহিলা সংস্থা)
‘আশূরায়ে মুহাররম : ইতিহাস ও শিক্ষা’ শীর্ষক সেমিনার (হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ)
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দের সাবেক সেক্রেটারী আব্দুল ওয়াহ্হাব খালজী
মাসিক তাবলীগী ইজতেমা
শীতবস্ত্র বিতরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
কর্মী প্রশিক্ষণ ও মাসিক ইজতেমা; দায়িত্বশীল প্রশিক্ষণ
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
কেন্দ্রীয় দাঈর সফর
করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের লাশ দাফনে স্বেচ্ছাসেবক টীম গঠন
মুহাম্মাদ আশরাফুল হক মাস্টার (মৃত্যু সংবাদ)
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৬
আরও
আরও
.