| মাসিক ইজতেমা |
১৫ই আগস্ট শুক্রবার, উত্তর নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ মাগরিব যেলার শাহ মখদুম থানাধীন উত্তর নওদাপাড়া আত-তাহরীক চত্বর আহলেহাদীছ মসজিদে রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। রাজশাহী-সদর পশ্চিম সাংগঠনিক উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের বক্তব্য পেশ করেন রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা শামসুল হুদা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আফসার আলী প্রমুখ।
কেন্দ্রীয় দাঈর সফর
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ গত ২৪শে জুন হ’তে ২রা জুলাই পর্যন্ত পাবনা যেলার সদর থানাধীন বলরামপুর, ব্রজনাথপুর, মাদারবাড়িয়া পূর্বপাড়া, খয়েরসুতী, কুলুনিয়া, দোগাছী, চরগফূরিয়াবাদ কাবুলিপাড়া, চরপ্রতাপপুর, চাঁদমারী, আটোয়া দক্ষিণপাড়া, দক্ষিণ কুঠিপাড়া; ঈশ্বরদী থানাধীন দিয়াড়শাহাপুর; সুজানগর থানাধীন ভবানীপুর নতুনপাড়া, চিনাখড়া; সাথিয়া থানাধীন ভাটুমিয়াপুর, কাশিনাথপুর; বেড়া থানাধীন বেড়াশাহাপাড়া; কুষ্টিয়া যেলার কুমারখালী থানাধীন চরশ্রীকোল পশ্চিমপাড়ায় তাবলীগী সফর করেন।
১৫ই জুলাই হ’তে ২১শে জুলাই পর্যন্ত তিনি নড়াইল যেলার সদর থানাধীন শেখহাটী, পাইকমারী; কালিয়া থানাধীন বিল ব্যাওচ, পানিপাড়া; যশোর যেলার সদর থানাধীন ষষ্টিতলা; মণিরামপুর থানাধীন ইত্যা, চন্ডিপুর, হরিহর নগর; কেশবপুর থানাধীন নতুন মূলগ্রাম, মির্যানগর, জাহানপুর; ঝিকরগাছা থানাধীন দিগদানা, ফতেহপুর, পুরন্দরপুর; শারশা থানাধীন লক্ষণপুর, টেংরাহাট এলাকায়ও তাবলীগী সফর করেন।
৭ই আগস্ট হ’তে ১৩ই আগস্ট পর্যন্ত তিনি কুড়িগ্রাম যেলার ফুলবাড়ী থানাধীন পূর্ব কাশিপুর, কুটিনাওডাঙ্গা, ডাঙ্গিরপাড়; নাগেশ্বরী থানাধীন মধুরহাইল্যা; উলিপুর থানাধীন মাস্টারপাড়া, নীরববাজার; লালমণিরহাট যেলার সদর থানাধীন সেলীমনগর; রংপুর যেলার কাউনিয়া থানাধীন চরবিদ্যানন্দ; পীরগাছা থানাধীন পীরগাছা, আমডাড়া; গাইবান্ধা যেলার সাঘাটা থানাধীন শিমুলাবাড়ী; গোবিন্দগঞ্জ থানাধীন কোচা শহর, গোবিন্দগঞ্জ, জান্নাতপুর এলাকায় তাবলীগী সফর করেন।
তিনি ১৯শে আগস্ট হ’তে ২৩ই আগস্ট পর্যন্ত শরীয়তপুর যেলার ডামুড্যা থানাধীন চরমালগাঁও, মাদারীপুর যেলা সদর, শিবচর থানাধীন সন্যাসীর চর, ফরিদপুর যেলার সদর, সদরপুর থানাধীন সাড়ে সাত রশি, রাজবাড়ী যেলার সদর থানাধীন সূর্যনগর, পাংশা থানাধীন বাহাদুরপুর, চর ঝিকড়ী, রঘুনাথপুর, মৈশালা, সত্যজিতপুর, নটাভাঙ্গা ও বাঁশগ্রাম এলাকায় তাবলীগী সফর করেন।