যুক্তরাষ্ট্রের গবেষকেরা বিশেষ ধরনের কাঠ উদ্ভাবন করেছেন, যাকে ‘সুপারউড’ বলা হচ্ছে। এই সুপারউড বনের গাছের চেয়ে শক্তিশালী কাঠ হিসাবে কাজ করছে। এই পরিবর্তিত কাঠ ইস্পাতের চেয়েও শক্তিশালী বলে দাবী করা হচ্ছে। ল্যাবে পরীক্ষার সময় গ্যাস বন্দুক দিয়ে কাঠের পাতলা টুকরাতে বুলেট ছোড়া হয়। তখন বুলেটপ্রুফ কাঠ হিসাবে আচরণ করে এই কাঠ। বুলেট সরাসরি প্রাকৃতিক কাঠের মধ্য দিয়ে চলে গেলেও উদ্ভাবিত কৃত্রিম কাঠ ভেদ করতে ব্যর্থ হয়।

ইনভেন্টউড নামের যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবকেরা এই কৃত্রিম কাঠ তৈরি করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স লাউ বলেন, উদ্ভাবিত কাঠ সামরিক খাতে প্রয়োগের সুযোগ আছে। যুদ্ধক্ষেত্রের আশ্রয়স্থলে ব্যবহার করা যেতে পারে। নির্মাণশিল্পে কংক্রিটের মতো উপকরণের কারণে গ্রিনহাউস গ্যাস নির্গমন হচ্ছে। কাঠভিত্তিক নির্মাণশিল্প আবহাওয়া পরিবর্তনের লড়াইয়ে নতুন বিকল্প হ’তে পারে। শক্তিশালী ও অধিক স্থিতিস্থাপক এই কাঠ দিয়ে আকাশচুম্বী ভবনের কাঠামো তৈরি করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যালেক্স লাউ জানান, কয়েক বছর ধরে ইনভেন্টউডের বিজ্ঞানীরা রাসায়নিকভাবে পরিবর্তিত কাঠের প্রক্রিয়া নিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে পপলারগাছ থেকে কাঠ ব্যবহার করা হচ্ছে। বাঁশ ব্যবহার করাও সম্ভব বলে জানা গেছে।







স্বল্প খরচে সমুদ্রের পানি পানযোগ্য করে চমকে দিল   ভারতীয় বংশোদ্ভূত কিশোর!
বায়ু দূষণরোধী গাছ ‘কটোনাস্টার’
মস্তিষ্কে স্থাপন হ’তে যাচ্ছে ব্রেইনচিপ : লিখতে হবে না, ভাবলেই কাজ করবে ফোন, কম্পিউটার!
উড়ন্ত ট্যাক্সি ঘণ্টায় চলবে ২৯০ কিলোমিটার গতিতে
বিশ্বের প্রথম চালকহীন ট্যাক্সি
পানিবিহীন টয়লেট উদ্ভাবন : মলকে বানাবে ছাই, মূত্রকে বিশুদ্ধ পানিতে রূপান্তর
চিনিমুক্ত আমের জাত উদ্ভাবন
সুপার অ্যান্টিবায়োটিক আবিষ্কার, বাঁচতে পারে কোটি প্রাণ
একমাত্র মানুষ যার কিডনি পায়ে
বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম শুরু
এবার জ্ঞান আপলোড করা যাবে মস্তিষ্কে!
স্মার্ট থার্মোমিটার ২ সেকেন্ডে জানাবে দেহের তাপমাত্রা
আরও
আরও
.