বিশ্বের সবচেয়ে সাদা রং আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই রং বাইরের দেওয়ালে ব্যবহার করলে এমনিতেই ঠান্ডা থাকবে যেকোন ভবনের আভ্যন্তরীণ তাপমাত্রা। ফলে এসি ব্যবহারের প্রয়োজন হবে না। গবেষক দলটির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিউলিয়ান রুয়ান।

সাদা রং সূর্যের বিকিরণ প্রতিফলিত করে। ফলে কোন ভবনের বাইরের দেওয়ালে এই রং ব্যবহার করা হ’লে তার ভেতরের পরিবেশ থাকে ঠান্ডা। এ কারণে বিশ্বের গ্রীষ্মপ্রধান অঞ্চলসমূহে ভবনের বাইরের দেওয়ালে সাদা রং ব্যবহার করা হয়।

রুয়ান সাংবাদিকদের বলেন, ‘৭ বছর আগে আমরা এই গবেষণা শুরু করেছিলাম। প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল এমন একটি রং আবিষ্কার করা, যা একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী এবং আবহাওয়া পরিবর্তন রোধে কার্যকরী হবে।

তিনি বলেন, বর্তমানে বাযারে যেসব সাদা রং পাওয়া যায়, সেগুলো সর্বোচ্চ ৯০% পর্যন্ত সূর্যকিরণ প্রতিফলিত করতে সক্ষম। কিন্তু তাদের আবিষ্কৃত সাদা রংয়ের প্রতিফলন ক্ষমতা ৯৮.১%।

তিনি আরও জানান, এরই মধ্যে ৪৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার একটি এলাকার ভবনের বাইরের দেওয়ালে এই রং ব্যবহার করা হয়েছে এবং রং ব্যবহারের পর সেই ভবনের ভেতরের তাপমাত্রা ১৮ ডিগ্রি কমে গেছে। রুয়ান বলেন, ‘কক্ষ শীতল রাখার ক্ষেত্রে এই রং এয়ার কন্ডিশনারের চেয়ে অধিক কার্যকর’।

পৃথিবীর সবচেয়ে সাদা রং হিসাবে ইতিমধ্যে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। রঙটি বাযারে আনতে পারলে এর বাণিজ্যিক ব্যবহার বাড়বে বলে প্রত্যাশা গবেষকদের।






বাংলাদেশী বংশোদ্ভুত বিজ্ঞানী দম্পত্তির (বর্জ্য থেকে জ্বালানী আবিষ্কার)
চীনে মশা উৎ​পাদনের কারখানা!
রোবট দিয়ে ঘরে ঘরে পণ্য ডেলিভারী করবে জাপান
জন্মান্ধের দৃষ্টিশক্তি জিন থেরাপিতে ফিরল
এক সেকেন্ডের জন্য পৃথিবীর ঘূর্ণন বন্ধ হ’লে কী হ’তে পারে?
সুপার অ্যান্টিবায়োটিক আবিষ্কার, বাঁচতে পারে কোটি প্রাণ
আঙুলের ছোঁয়ায় চার্জ হবে ফোন
ফাইভ জি যুগে প্রবেশ করছে বাংলাদেশ
বগুড়ায় কৃত্রিম হাত-পা তৈরী করে বিকলাঙ্গদের সংযোজন করা হচ্ছে
সূর্যের চেয়ে ৭০ গুণ অতিকায় কৃষ্ণগহবর!
অ্যান্টার্কটিকার বরফের নীচে সুন্দরবনের চেয়ে তিন গুণ বড় ভূখন্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
মাছ চাষের নতুন প্রযুক্তি বায়োফ্লক
আরও
আরও
.