অহি-র আলোয় আলোকিত পথে চলি,

মিথ্যা ছেড়ে সত্য কথা বলি।

ছালাত, ছিয়াম, কুরআনের কথা

শত মুমিনের কর্মগাঁথা,

এসব কিছুই যবান পরে থাকুক দিবা-রাতি

ঘুঁচে যাক যত অাঁধার ছড়িয়ে পড়ুক অহি-র জ্যোতি।

আল্লাহর পথে কাটাই প্রতিটি ক্ষণ

জানি না তো কবে ফুরিয়ে যায় জীবন,

মুসলিম বলে গর্ব করি

অহি-র আলোয় জীবন গড়ি,

দুনিয়া সে তো ধোঁকার বস্ত্ত, আমলই মূলধন

এই চিন্তা লালন করে আমল করব আমরণ।

-আবূ ইউসুফ রেযওয়ানুল্লাহ








বিষয়সমূহ: বিবিধ
আরও
আরও
.