সত্য কথা বলি মোরা সৎপথে চলি,
শিরক-বিদ‘আতের ভূমিতে মোরা হকের আওয়ায তুলি।
সৎ সঙ্গে জান্নাতে বাস অসৎ সঙ্গে সর্বনাশ,
সৎ সঙ্গ পেয়ে মোরা অসৎ সঙ্গ ভুলি।
সৎ সঙ্গ আতরওয়ালা বন্ধুর মত হয়,
চারিপাশ যেন সুঘ্রাণে তার সদা সুরভিত রয়।
অসৎ বন্ধু কামারের মত, যত ময়লা-ধোঁয়া,
ধূলা-দুর্গন্ধ, আগুনের তাপ তার কাছে যায় পাওয়া
তাইতো মোরা সৎ মানুষের সঙ্গী হ’তে চাই,
সবকিছু ফেলে সবকিছু ভুলে জান্নাতে যেতে চাই!
-মুহাম্মাদ আরাফাত ইসলাম
দিনাজপুর।