এসো হে নবীন, এস হে তরুণ
অহি-র দাওয়াতে এসো।
তন্ত্র-মন্ত্র পেছনে ফেলে
সুন্নাহ্কে ভালোবাসো।
মহীর মায়ায় মিশে না গিয়ে
মসির অাঁচড়ে জীবন ভর,
আযাদের তরে শাণিত জ্ঞানে
দানিবে জীবন ভুবন পর।
ছিটেফোঁটা আঘাত সইতে হবে,
যুলুম কিংবা শিরচ্ছেদ,
মহানের চোখে তুমি মহিয়ান,
জীবন-যুলুম অবিচ্ছেদ।
মজিও না হেথা সন্ধান কর
কোথায় কিরণ দীপ্তি হীন,
হানো আঘাত ওয়ালীদের মতো
সত্য যেন না হয় লীন।
ছিঁড়ে ফেল সব বিদ‘আতী তিমির
হেদায়াত হ’ল আলোকময়,
মঞ্জুর হবে তব সাধনা
তাওহীদ যেন না হয় লয়।
মরণে কভু ডরিওনা তুমি
মুমিন করে না মৃত্যু-ভয়,
আজ বাদে কাল শহীদ হবে
আবাস হবে শান্তিময়।
ছিন্ন করো সব আবেদন
দাওয়াতের মাঠে এসো,
মরলে শহীদ বাঁচলে গাযী
শেষ হাসি তুমি হাসো।
-ডাঃ আব্দুল খালেক
খান হোমিও হল, পাটকেলঘাটা, সাতক্ষীরা।