পবিত্র হজ্জ ও ওমরাহ পালন করতে মসজিদুল হারামে প্রতি বছর লাখো মানুষ আসেন। সম্প্রতি সউদী কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৬ হিজরী সনে (২০২৪-২৫ খৃ.) মাসজিদুল হারামে আগত দু’কোটিরও অধিক হজ্জ-ওমরাহ পালনকারী উন্নত ও সুশৃঙ্খল সেবা গ্রহণ করেছেন। ২০২৩-২৪ সালে যা ছিল ১ কোটি ৩০ লাখের কিছু বেশী। সউদী কর্তৃপক্ষ এ সম্পর্কিত এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১ বছরে ৩২ লাখ ৮০ হাযারের বেশী মানুষ কার্ট সেবা (চালক-চালিত হুইল চেয়ার বা যানবাহন) গ্রহণ করেছেন। এ ছাড়াও ২ লাখ ২৭ হাযারের অধিক মানুষ লাগেজ সংরক্ষণের সুবিধা নিয়েছেন।

সউদী কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পবিত্র দুই মসজিদে আগত হজ্জ ও ওমরাযাত্রীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে উচ্চমানের পরিষেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের সেবাগুলোর পরিসর আরও বাড়ানো হবে এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য হজ্জ ও ওমরাহর অভিজ্ঞতাকে আরও সহজ ও সম্মানজনক করে তোলা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৩ কোটির অধিক মানুষের হজ্জ ও ওমরাহ পালনের সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।

এ লক্ষ্য অর্জনে নেওয়া হয়েছে নানা রকম কৌশলগত বিনিয়োগ ও নীতিগত সংস্কার। এর মধ্যে রয়েছে মাসজিদুল হারামের ধারণক্ষমতা বাড়িয়ে ২৫ লাখ করা এবং হজ্জযাত্রীদের চলাচল সহজ করতে উন্নত প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।






লক্ষাধিক মানুষকে ইসলামের আলোয় আলোকিত করলেন হিন্দু থেকে মুসলিম সিন্ধুর দ্বীন মোহাম্মদ শেখ
গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা
ইসলামাবাদের স্কুলে আরবী ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে সংসদে বিল পাশ
কারাগারে বসেই কুরআনের হাফেয হ’লেন ১৩ হাযার কারাবন্দী
সঊদী আরবে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে ১৬৪ প্রবাসী শ্রমিক
লিবিয়ায় গাদ্দাফী-পুত্রের ভবিষ্যদ্বাণী আজ সত্য হচ্ছে
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
করোনা থেকে মুক্তি চেয়ে ড. আব্দুর রহমান আস-সুদাইসীর আবেগঘন প্রার্থনা
৭০ বছর বয়সে কুরআন মুখস্থ করলেন ফিলিস্তীনী নারী
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
শিশু ধর্ষক ও হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির আহবান জানিয়ে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট
মুসলিম জাহান
আরও
আরও
.