নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত এবারের ন্যাটো সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বলা হচ্ছে। গত ২৫শে জুন নেদারল্যান্ডস টাইমস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ন্যাটো সম্মেলনের জন্য হেগ শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। নিয়োজিত করা হয় পুলিশের প্রায় ২৭ হাযার সদস্য এবং সামরিক বাহিনীর ১০ হাযার সদস্য।

নিরাপত্তা, লজিস্টিকস, পরিবহন, প্রযুক্তি ও অতিথি আপ্যায়ন সব মিলিয়ে মাত্র আড়াই ঘণ্টার এই আয়োজনে ব্যয় হয়েছে বাংলাদেশী মুদ্রায় দুই হাযার ১৪৫ কোটি ৭৮ লাখ টাকা, যা মিনিট প্রতি প্রায় ১৪ কোটি ২৭ লাখ ৪০ হাযার টাকা। এবারের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় ছিল ইরান-ইস্রাঈল সংঘাত, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার হুমকি ও ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা। ন্যাটো সম্মেলনের এমন ব্যয়বহুল আয়োজন নিয়ে ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ডাচ সংসদের কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন, এই অর্থ কি স্বাস্থ্য, শিক্ষার মতো খাতে ব্যয় করা যেত না?

[অজনপ্রিয় নেতাদের জন্য এই বিলাসী আয়োজন নিঃসন্দেহে অপরাধ (স.স.)]







ইসলাম নিষিদ্ধের ঘোষণা দিয়ে নিজেই নিষিদ্ধ!
ঢাকায় শিক্ষিত স্বাবলম্বী নারীরাই ডিভোর্সের শীর্ষে
সমাজতন্ত্রের ভিত্তিতে কুরআন পুনর্লিখন করবে চীন
চলে গেলেন তিন সহস্রাধিক কবর খননকারী আলোচিত গোরখোদক মনু মিয়া
পা দিয়ে বিমান চালান পাইলট
পেঁয়াজ আবাদে গবেষকদের সফলতা (উৎপাদন বাড়বে হেক্টর প্রতি ৭০ শতাংশ পর্যন্ত)
প্রাকৃতিক গ্যাসে ভাসছে ভোলা, শুরু হ’তে যাচ্ছে ৩টি কূপের খননকাজ
ভয়াবহ দুর্ভিক্ষের কবলে লাখ লাখ মানুষ (মানচিত্র থেকে মুছে যাচ্ছে দক্ষিণ সুদান)
সূদের ফাঁদে নিঃস্ব
স্বদেশ-বিদেশ
কুতুবদিয়ার পশ্চিমে সাগরে জেগে উঠেছে সম্ভাবনার নতুন দ্বীপ
২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাযার কোটি টাকার বাজেট পেশ
আরও
আরও
.