বিশ্বে প্রতিবছর কয়েক হাযার কোটি ডলার ঘুষ লেনদেন হয় কিংবা দুর্নীতির মাধ্যমে চুরি করা হয়। এই অর্থ বৈশ্বিক জিডিপির পাঁচ শতাংশেরও বেশী। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেয়া বার্তায় গুতেরেস দুর্নীতিকে ‘জাতিসংঘের মূল্যবোধের ওপর হামলা বলে’ মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটি সমাজের বিদ্যালয়, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবার ওপর ডাকাতি করেছে। বিদেশী বিনিয়োগ তাড়িয়ে দিচ্ছে এবং জাতির প্রাকৃতিক সম্পদ সরিয়ে নিচ্ছে। গুতেরেস জানান, প্রতি বছর ঘুষ হিসাবে দেয়া হয় এক হাযার কোটি ডলার। আর দুর্নীতির মাধ্যমে চুরি হয় দুই হাযার ৬০০ কোটি ডলার। বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলোর ওপর প্রভাব বিস্তারকারী এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) এবং মাদক ও অপরাধ দফতরের (ইউএসওডিসি) মাধ্যমে যৌথভাবে বৈশ্বিক প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।

[আল্লাহভীতি সঞ্চার করা ব্যতীত এই ব্যাধি দূর করা সম্ভব নয়। অতএব দেশে ইসলামী চেতনা সৃষ্টি করুন (স.স.)]






রোগমুক্তির জন্য চাবুকাঘাত
১৮ বছর পর পেট থেকে অপারেশনের কাঁচি উদ্ধার!
শিক্ষার্থী সংকটে ধুঁকছে সরকারী প্রাথমিক বিদ্যালয়; শিক্ষার্থীতে ঠাসা বেসরকারী কিন্ডারগার্টেন-মাদ্রাসা
এবার গ্যাসের জন্য সমুদ্রবন্দর চায় ভারত
হলুদ তরমুজে রঙিন কৃষক
পায়রার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়াবে বায়ু দূষণ ও মৃত্যুঝুঁকি
পথশিশুদের ভিক্ষা দেয়া নিষিদ্ধ
বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি : ওষুধের দাম ২২ কোটি টাকা
সুনামগঞ্জে সামান্য কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৪ আহত ৪০
ভারতে গরুর গোশত নিষিদ্ধের আবেদন হাইকোর্টে খারিজ
বাংলাদেশ ব্যাংকে ভারতীয় সফটওয়্যার যুগের অবসান : ফিরল সাইবার সার্বভৌমত্ব
বাকৃবি গবেষকের গবেষণালব্ধ ফলাফল (স্বল্প সময় ও স্থানে পুষ্টিকর শাক-সবজি)
আরও
আরও
.