উত্তর : এটা একটি মানসিক রোগ। প্রথমেই এর জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে। বিশেষত হরমোনগত ত্রুটি আছে কি-না তা পরীক্ষা করে যথাযথ চিকিৎসা নিতে হবে।

এছাড়া আরো কিছু করণীয় রয়েছে। যেমন- (১) এটা জানা যে সমকামিতা যেনা অপেক্ষা মহাপাপ। খালেছভাবে তওবা করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। দিনে বহুবার নিম্নের দো‘আটি পাঠ করা যায়।- আল্লা-হুম্মাগফির যানবী ওয়া তাহহির ক্বালবী ওয়া হাছছিন ফারজী (হে আল্লাহ! তুমি আমার গুনাহ ক্ষমা কর, আমার হৃদয়কে পবিত্র কর এবং আমার লজ্জাস্থানকে হেফাযত কর)। রাসূল (ছাঃ)-এর নিকট এক যুবক যেনা করার অনুমতি চাইলে তিনি তাঁর জন্য এই দো‘আ করেন (আহমাদ, ছহীহাহ হা/৩৭০)।

(২) প্রবৃত্তি ও শয়তানের প্রতারণা থেকে থেকে নিজেকে হেফাযত করা এবং আল্লাহর রহমত ও অনুগ্রহের প্রত্যাশা করা। আল্লাহ বলেন, ‘হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না’ (যুমার ৩৯/৫৩)। (৩) পরিবেশ বদলানো ও সঙ্গ পরিবর্তন করা এবং এমন বন্ধুর সাহচর্যে থাকা, যারা আল্লাহকে ভয় করে। যার প্রতি আকর্ষণ হয় তার সাথে যোগাযোগ বন্ধ রাখা। গুনাহে প্ররোচক সামাজিক মিডিয়া বা ছবি সম্পূর্ণ বর্জন করা। (৪) সমাজকল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত করা : আল্লাহর প্রতি দাওয়াত দেয়া, দ্বীনী সংগঠনে যুক্ত থাকা, সমাজসেবা মূলক কাজ করা, কুরআন শিক্ষা, খেলাধুলা, শরীরচর্চা ইত্যাদিতে মনোযোগ দেয়া, যা খারাপ চিন্তা হ্রাস করে। (৫) দ্বীনদার মেয়েকে বিবাহ করা। এটা সমকামিতার মনোভাব থেকে বাঁচার একটা বড় মাধ্যম। স্ত্রীর সাথে বেশী বেশী একান্ত সময় কাটানো, যাতে অন্যায়ের প্রতি আকর্ষণ সৃষ্টি না হয়। আশা করি উপরোক্ত নিয়মগুলো পালন করলে সমকামিতার মত নিকৃষ্ট হারাম প্রবণতা থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, বগুড়া।








প্রশ্ন (১৪/৫৪) : মোযার উপর মাসাহ করার হুকুম ও শর্ত কী?
প্রশ্ন (৩/৪০৩) : যদি কোন পুরুষ কোন মহিলাকে রক্ত দেয়, পরবর্তীতে তিনি ঐ মহিলাকে বিবাহ করতে পারবেন কি না?
প্রশ্ন (১১/৯১) : ছারছীনা প্রকাশনী কর্তৃক প্রকাশিত বুখারীর ৯৯৯ নং হাদীছে উল্লে­খ করা হয়েছে যে, তাবীয ও ঝাড়-ফুঁকের বিনিময় গ্রহণ করা যাবে। বুখারীতে তাবীয ব্যবহার করা যাবে মর্মে কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (৫/২৪৫) : জনৈক বক্তা বলেন, সাতদিন দুধপান করলে শিশু দুধ সন্তান হিসাবে গণ্য হবে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (১৪/২১৪) : বক্সে বা কফিনে লাশ রাখা অবস্থায় দাফন করা যাবে কী?
প্রশ্ন (১/২০১) : আবু সুফিয়ানকে কি ছাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত গণ্য করা হয়? তার নামের সাথে ‘রাযিয়াল্লাহ ‘আনহু’ বলা যাবে কি? - -আমীনুল ইসলাম ইসলামপুর, সাপাহার, নওগাঁ।
প্রশ্ন (১৩/৫৩) : ভাই কি তার বোনকে আদব শিক্ষা দেওয়ার জন্য শাসন করতে পারবে?
প্রশ্ন (২/১২২) : সিলসিলা ছহীহাহ ও যঈফাহ গ্রন্থদ্বয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৮/৩২৮) : বাজার থেকে পণ্য কিনে অন্যের কাছে বেশী দামে বিক্রয় করলে তা বৈধ হবে কি?
প্রশ্ন (৩৯/১৫৯) : মাসজিদুল হারামে ছালাত আদায়ের নেকী ১ লাখ গুণ বেশী। এটা কি নারীদের জন্যও প্রযোজ্য? কারণ নারীদের জন্য তো ঘরে ছালাত আদায়ই উত্তম। আমার মা ওমরায় যাচ্ছেন। তার জন্য সেখানে হোটেলে ছালাত আদায় করা উত্তম হবে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : স্ত্রী স্বামীর ভাইদের সাথে পর্দার মধ্যে থেকে গল্প-গুজব ও খাদ্য পরিবেশন করতে পারবে কি? এছাড়া তাদের সাথে ভ্রমণ করার অনুমতি শরী‘আতে আছে কি?
প্রশ্ন (১৯/১৯) : পিতা-মাতার মাথায় হাত রেখে কসম খাওয়া যাবে কি?
আরও
আরও
.