২৩শে মে শুক্রবার, সবুজবাগ, ঢাকা : অদ্য জুম‘আর খুৎবার মাধ্যমে ২০০ বছর পূর্বে স্থাপিত ঢাকার সবুজবাগ থানাধীন ঐতিহ্যবাহী ভাইগদিয়া আহলেহাদীছ জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। খুৎবায় তিনি মসজিদ নির্মাণের চেয়ে মসজিদ আবাদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। এই সাথে অত্র মসজিদটি যেন অত্রাঞ্চলে ‘আহলেহাদীছ আন্দোলন’ তথা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের প্রচার ও প্রসারের মারকায হিসাবে গড়ে ওঠে সেই প্রার্থনা করেন। তিনি মসজিদ নির্মাণে সহযোগিতাকারী সকল দ্বীনী ভাই-বোনদের জন্য দো‘আ করেন ও মসজিদের বর্ধিত অংশে মহিলাদের জন্য মসজিদ সম্প্রসারণের পরামর্শ দেন। অতঃপর বাদ জুম‘আ সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তাসলীম সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদূদ, আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত মসজিদ প্রথম নির্মিত হয়েছিল ১৮১৯ সালে।

 






দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
প্রখ্যাত সীরাত গবেষক প্রফেসর ড. ইয়াসীন মাযহার ছিদ্দীকী-এর মৃত্যু
সুধী সমাবেশ
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড
যেলা সমূহ পুনর্গঠন (যুবসংঘ)
মৃত্যু সংবাদ
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
মুহাম্মাদ আবু সাঈদ এর মৃত্যু সংবাদ
ঘরে ঘরে আহলেহাদীছ আন্দোলন-এর দাওয়াত পৌঁছে দিন - -আমীরে জামা‘আত
আরও
আরও
.