ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ১১ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর ইসলামী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় আল-‘আওনের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সভাপতি আসাদুল্লাহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। অনুষ্ঠানে পরামর্শ শেষে নাহারুল আলমকে সভাপতি ও সাগর আলীকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বালিয়াডাঙ্গা, নাটোর ১২ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আল-‘আওনে’র উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহামান হিসাবে উপস্থিত ছিলেন ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক ফয়ছাল মাহমূদ। অনুষ্ঠানে আফাযুদ্দীনকে সভাপতি ও ফীরোয হোসাইনকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন নাটোর যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ১৯শে এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন বাযারস্থ যেলা কার্যালয়ে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে নারায়ণগঞ্জ যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অনুষ্ঠানে ডাঃ আ.ন.ম. সাইফুল ইসলাম নাঈমকে সভাপতি ও আযীযুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন নারায়ণগঞ্জ যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। উল্লেখ্য যে, একই দিন বাদ আছর সোনারগাঁ থানার কোনাবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ক্যাম্পিংয়ে ৪ জনের ব্লাড গ্রুপিং ও ৫ জন রক্তদাতা সদস্য (ডোনর) তালিকাভুক্ত করা হয়।

গোভীপুর, মেহেরপুর ২২শে এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর  মেহেরপুর যেলার গাংনী থানাধীন গোভীপুর আহলেহাদীছ মসজিদে যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক ফয়ছাল মাহমূদ। অনুষ্ঠানে নাজমুল হোসাইনকে সভাপতি ও শাকিল হোসাইনকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন মেহেরপুর যেলার ২০১৯-২১ সেশনের কমিটি পুনর্গঠন করা হয় ।

আফতাবনগর, ঢাকা ১৩ই মে সোমবার : অদ্য বাদ আছর মহানগরীর আঙ্গারজোড়া আহলেহাদীছ জামে মসজিদে ঢাকা যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে ঢাকা যেলা ‘আল-‘আওন’-এর কমিটি পুনর্গঠন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহম্মাদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে ডাঃ ইমরানকে সভাপতি ও আল-আমীনকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন ঢাকা যেলার ২০১৯-২১সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে ১০ জনের ব্লাড  গ্রুপিং ও ১৭ জন রক্তদাতা সদস্য (ডোনর) তালিকাভুক্ত করা হয়।

দমদমা, সিরাজগঞ্জ ১১ই রামাযান ১৭ই মে শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার  উল্লাপাড়া থানাধীন দমদমা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে যেলা আল-‘আওনের কমিটি পুনর্গঠন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহম্মাদ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে ডা. জাহিদকে সভাপতি ও সজীব হোসাইনকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন সিরাজগঞ্জ যেলার ২০১৯-২১ সেশনের ১০ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। উল্লেখ্য যে, একই দিনে ৯ জন রক্তদাতা সদস্য (ডোনর) তালিকাভুক্ত করা হয়।

ছোট বেলাইল, বগুড়া ১২ই রামাযান ১৮ই মে শনিবার : অদ্য বাদ আছর যেলা শহরের ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে বগুড়া যেলা আল-‘আওনের কমিটি পুনর্গঠন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর ভারপ্রাপ্ত সভাপতি হাফেয মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে ডা. ফরহাদকে সভাপতি ও আবুবকরকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন বগুড়া যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

ফুলবাড়ী, দিনাজপুর-পূর্ব ১৩ই রামাযান ১৯শে মে রবিবার : অদ্য বাদ আছর যেলার ফুলবাড়ী উপযেলাস্থ রাবেয়া কমিউনিটি সেনটারে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে দিনাজপুর-পূর্ব যেলা আল-‘আওনের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহ্হাব শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও প্রচার সম্পাদক আবুল বাশার। অনুষ্ঠানে যাকির হোসাইনকে  সভাপতি ও ডাঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে ৩০জনের ব্লাড গ্রুপিং ও ৩০ জন রক্তদাতা সদস্য (ডোনর) তালিকাভুক্ত করা হয় ।

বিরল, দিনাজপুর-পশ্চিম ১৪ই রামাযান ২০শে মে সোমবার : অদ্য বাদ আছর যেলার বিরল উপযেলাস্থ বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে দিনাজপুর-পশ্চিম যেলা আল-‘আওনের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আকবার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও প্রচার সম্পাদক আবুল বাশার। অনুষ্ঠানে পরামর্শ শেষে ছাদিকুল ইসলামকে সভাপতি ও আলমগীর হোসাইনকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে ২৯ জনের ব্লাড গ্রুপিং ও ৩০ জন রক্তদাতা সদস্য (ডোনর) তালিকাভুক্ত করা হয়।

মুন্সিপাড়া, নীলফামারী-পশ্চিম ১৬ই রামাযান ২২শে মে বুধবার : অদ্য বাদ আছর যেলা শহরের মুন্সিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে নীলফামারী-পশ্চিম যেলা আল-‘আওনের কমিটি পুনর্গঠন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাহমূদ। অনুষ্ঠানে আবুল কাসেমকে সভাপতি ও রফীকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন নীলফামারী-পশ্চিম যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।






আসুন জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে ব্রতী হই! - -আমীরে জামা‘আত
হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
দীর্ঘ ২৫ বছর পর উদ্ধার হ’ল বগুড়াস্থ নারুলী আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্স
মাসিক ইজতেমা
বিভাগীয় যুব সমাবেশ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২০
ইসলাম চির বিজয়ী শাশ্বত একটি দ্বীন - -মুহতারাম আমীরে জামা‘আত
আমীরে জামা‘আতের নারায়ণগঞ্জ ও ঢাকা সফর
‘ফিলিস্তীনে ইস্রাঈলের বর্বরচিত গণহত্যা : মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষকসেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সোনামণি
আল-‘আওন
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
আরও
আরও
.