১৫ই মার্চ, শনিবার ধানমন্ডি, ঢাকা : অদ্য বাদ আছর রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির দি ক্যাফে রিওতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র উদ্যোগে ‘ইসলামী সমাজ ও রাষ্ট্র সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দু্ল্লাহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, সাধারণ সম্পাদক ডা. মুহাম্মাদ ছাবিত ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তারিক হাসান প্রমুখ।

উক্ত সেমিনারে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, পেশাজীবী, ব্যবসায়ী, লেখক, গবেষক, সংগঠকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডিজাইন এইডের কর্ণধার ইঞ্জিনিয়ার নাহিদ হাসান, ব্যবসা প্রতিষ্ঠান সরোবরের কর্ণধার শরীফ আবু হায়াত অপু ও ঘরের বাজারের কর্ণধার জামশেদ মজুমদার প্রমুখ।






বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (এলাকা সম্মেলন)
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
ইসকন নিষিদ্ধের দাবীতে দেশব্যাপী মানববন্ধন
১৩ ঘণ্টার ব্যস্ত সফরে বাগমারা উপযেলার ৫টি স্থানে আমীরে জামা‘আত
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
মাসিক ইজতেমা/প্রশিক্ষণ/সুধী সমাবেশ
যেলা দায়িত্বশীল ও কেন্দ্রীয় পরিষদ সদস্য প্রশিক্ষণ
এলাকা সম্মেলন
মাইক্রোবাস পুড়ে রাজশাহীতে ১৭ জনের মৃত্যু
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ : চট্টগ্রাম (অহি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন!)
আরও
আরও
.