৬ই অক্টোবর মঙ্গলবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ মাগরিব নগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক মিলনায়তনে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের উদ্যোগে ‘ইসলামে যুদ্ধনীতি ও সমকালীন বাস্তবতা : একটি পর্যালোচনা’ শীর্ষক মাসিক গবেষণা সেমিনার-৩ অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ম্যানেজিং ডিরেক্টর এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, মারকাযের প্রিন্সিপাল হাফেয মুহাম্মাদ আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবু নোমান মুহাম্মাদ মাসঊদুর রহমান এবং গবেষণা বিভাগের সিনিয়র গবেষণা সহকারী ও মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী সারওয়ার মিছবাহ।