কেন্দ্রীয় দাঈর সফর

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ গত ১৮ই অক্টোবর হ’তে ১লা নভেম্বর পর্যন্ত শেরপুর যেলার ঝিনাইগাতী থানাধীন বাওইবাধা; ময়মনসিংহ যেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা; লক্ষীপুর যেলার রামগতি থানাধীন চরশিতা তহশিলদারপাড়া; মানিকগঞ্জ যেলার সদর থানাধীন নওখন্ডা; কুষ্টিয়া যেলার কুমারখালী থানাধীন দড়িকোমরপুর, নন্দলালপুর ও দূর্গাপুর কাযীপাড়া; মিরপুর থানাধীন পোড়াদহ; দৌলতপুর থানাধীন ধর্মদহ ও দৌলতখালী পূর্ববাজারপাড়া এলাকায় তাবলীগী সফর করেন।

দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ

০৫ই ডিসেম্বর শুক্রবারদক্ষিণ বাখরপুর, চাঁদপুর : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন দক্ষিণ বাখরপুর কবিরাজ পাড়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, যুবসংঘ-এর কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল-মুছাদ্দিক প্রমুখ।







মাসিক তাবলীগী ইজতেমা
‘ফিলিস্তীনে ইস্রাঈলের বর্বরচিত গণহত্যা : মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষকসেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
দায়িত্বশীল বৈঠক
যুব সমাবেশ; আঞ্চলিক প্রশিক্ষণ
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
ইমাম প্রশিক্ষণ
মাযহাবী ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : চট্টগ্রাম ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রতিবাদ বিজ্ঞপ্তি
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ আব্দুর রহমান আব্দুল খালেক-এর মৃত্যু
বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
যেলা সম্মেলন : খুলনা (নবী-রাসূলদের দেখানো পথ অনুসরণ করুন!)
আল্লাহভীরুতার সাথে ঐক্যবদ্ধ হৌন! - -আমীরে জামা‘আত
আরও
আরও
.