মেহেরপুর ১লা ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলা শহরের শামসুযযোহা পার্কে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, ইসলামের ভিত্তিমূল তাওহীদকে মযবুত করতে না পারলে ইসলাম এক সময় হারিয়ে যাবে। তিনি বলেন, ঈমানের সঠিক ব্যাখ্যা না জানার কারণেই দেশে শৈথিল্যবাদ ও জঙ্গীবাদ প্রসার লাভ করছে। এসবের বিশ্বাসগত ভ্রান্তি দূর করতে হবে এবং সকলকে আহলেহাদীছের মধ্যপন্থী আক্বীদায় ফিরে আসতে হবে।

মেহেরপুর সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ আযীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সাবেক সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস-প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর সহকারী শিক্ষক হায়দার আলী প্রমুখ। উল্লেখ্য, সম্মেলনে মেহেরপুর ছাড়াও কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা যেলার কর্মী ও সুধীগণ অংশগ্রহণ করেন।






মারকায সংবাদ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন
(৫) মাওলানা আব্দুল্লাহ মাদানী ঝান্ডানগরীর মৃত্যু :
সংগঠন সংবাদ
মাসিক ইজতেমা
হকের পথ কুসুমাস্তীর্ণ নয় (যেলা সম্মেলন : রাজশাহী-2025) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন \ ময়মনসিংহ (সার্বিক জীবনে আল্লাহর ইবাদতে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আশূরা উপলক্ষে বই ও লিফলেট বিতরণ
গোলাম কিবরিয়ার মৃত্যু সংবাদ
মর্মান্তিক
যেলা সম্মেলন : মেহেরপুর; যেলা সম্মেলন : গাইবান্ধা; যেলা সম্মেলন : নরসিংদী (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যুবসংঘ (তাবলীগী সভা)
আরও
আরও
.