কাছনা, তকিটারী, রংপুর ৬ই জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলা শহরের কাছনা তকিটারী আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে ‘যুবসংঘ’ রংপুর বিভাগের উদ্যোগে বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মতীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আতীকুর রহমান, দিনাজপুর-পূর্ব যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ডা. সাইফুর রহমান, লালমণিরহাট যেলার সাবেক সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন গাইবান্ধা-পশ্চিম যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন।

সাতমাথা, বগুড়া ৮ই জুলাই শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের সাতমাথাস্থ আমীনুল হক যেলা স্কুল মিলনায়তনে ‘যুবসংঘ’ রাজশাহী বিভাগের উদ্যোগে বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মশীউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি হুমায়ূন কবীর, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ, জয়পুরহাট যেলা সভাপতি মুশতাক আহমাদ সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আব্দুর রায্যাক।







করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের লাশ দাফনে স্বেচ্ছাসেবক টীম গঠন
যুবসংঘ (কর্মী সম্মেলন ২০১৭) (জান্নাত লাভের স্বপ্ন নিয়ে সংগঠনের কাজ করুন) - -আমীরে জামা‘আত
মৃত্যুকে স্মরণ করে দুনিয়াবী জীবন পরিচালিত করুন! (যেলা সম্মেলন : বগুড়া) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মহিলা সমাবেশ (আহলেহাদীছ মহিলা সংস্থা)
সংগঠন সংবাদ
বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার মূল চেতনা হ’ল ‘আল্লাহু আকবর’ (যেলা সম্মেলন : বগুড়া ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যুবসংঘ (দাঈ প্রশিক্ষণ ২০১৯)
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে আলোচনা সভা
ছিটমহলের শীতার্ত মানুষের পাশে আমীরে জামা‘আত - -মুহতারাম আমীরে জামা‘আত
উপযেলা সম্মেলন, কলারোয়া, সাতক্ষীরা (সমাজ পরিবর্তনে জামা‘আতবদ্ধ হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
আরও
আরও
.