পদ্মা নদীর ওপর দিয়ে সঞ্চালন লাইনের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এতে শরীয়তপুর ও চাঁদপুর যেলার ৫৭টি গ্রামের ১২ হাযার ৫৫৩টি পরিবার বিদ্যুৎসংযোগ পেয়েছে। গত ৩রা মার্চ পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক নড়িয়ার নওপাড়ায় পদ্মা নদীর ঐ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।

শরীয়তপুর ও মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপযেলার চরআত্রা, নওপাড়া, জাজিরার কুন্ডেরচর, ভেদরগঞ্জের কাচিকাটা এবং চাঁদপুর সদর উপযেলার রাজরাজেশ্বর, মতলবের একলাশপুর ও জহিরাবাদ ইউনিয়ন পদ্মা নদীর চরে অবস্থিত। ঐ ইউনিয়নগুলোর ৫৭টি গ্রামে জনবসতি আছে। গ্রামগুলোয় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। চরগুলোতে কোন সংযোগ সড়ক না থাকায় সেখানে বিদ্যুতের সংযোগও ছিল না। দীর্ঘ উত্তাল নদী পেরিয়ে বিদ্যুৎসংযোগ স্থাপন করা ছিল দুরূহ কাজ।

২০১৯ সালে শরীয়তপুর-২ আসনের এমপি এনামুল হক চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। পদ্মা নদীর তলদেশ দিয়ে দেড় কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথমে বিদ্যুৎ নেওয়া হয় নড়িয়ার নওপাড়া ও চরআত্রা ইউনিয়নে। পরে নওপাড়ায় ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হয়। ঐ উপকেন্দ্র থেকে ৫৭টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গ্রামগুলোয় বিদ্যুৎ পৌঁছে দিতে চরাঞ্চলে ২৭৮ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে।

উপমন্ত্রী এনামুল হক এ ব্যাপারে বলেন, কৃষি ও মৎস প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ও উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে। আশা করি অবহেলিত এ জনপদ আশীর্বাদে রূপ নেবে।






গাছ থেকে সারাক্ষণ বৃষ্টি ঝরছে
বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ
প্রভুর শোকে সড়কে কুকুরের ৮০ দিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
কারাগারে সকালের নাশতায় ২০০ বছরের পুরনো মেন্যুর পরিবর্তন
ভৈরবে গরীবদের জন্য মেহমানখানা
পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান
বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন হবিগঞ্জের কানু মিয়া
স্বদেশ-বিদেশ
আওয়ামী সরকারের ১৫ বছরে ঋণ সাড়ে ১৫ লাখ কোটি; বিদেশে পাচার ১৮ লাখ কোটি টাকা
গ্রীসে ওছমানীয় শাসনামলের অধিকাংশ মসজিদ ও স্থাপনা অবহেলিত
করোনার ওষুধ তৈরী প্রকল্পে মুসলিম বিজ্ঞানীকে প্রধান করলেন ট্রাম্প
আরও
আরও
.